
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার গভীররাতে এ দুর্ঘটনার শিকার হন তারা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অটোরিকশাটিতে দুইজন যাত্রী ছিলেন। গভীররাতে ইকুরিয়া বাজার সিএনজি অটোরিকশাটি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন মারা যান ও গুরুতর আহত হন একজন।
পরে স্থানীয়দের সহায়তায় আহত যাত্রী ও দুই মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক আহত ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
এমকে




