
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অভিযান চালিয়ে একটি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ নাহিদ হাসান নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দিবাগত ভোরে উপজেলার রসিকপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক নাহিদ হাসান রসিকপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে এবং স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা।
আটক নাহিদ হাসান রসিকপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে এবং স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা।
মুজিবনগর থানা সূত্রে জানা যায়, ভোররাতে যৌথবাহিনীর অভিযানে নাহিদকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণের উদ্দেশ্যে তাকে থানায় হস্তান্তর করা হয়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আটক নাহিদ হাসানের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। অস্ত্র মামলার আসামি হিসেবে তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।
আরটিভি/এমএ




