
নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় আহত শেহরিন আহমেদ ও শাহিন ব্যাপারীর অস্ত্রোপচার চলছে।
বুধবার সকাল ৯টার দিকে শেহরিনকে এবং সাড়ে ৯টার দিকে শাহিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে নেয়া হয়েছে।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, শেহরিনের শরীরের ডান কাঁধের নিচে দগ্ধ হয়েছে। অন্যদিকে শাহিনের শরীরের ৩২ শতাংশ পুড়ে গেছে।
--------------------------------------------------------
আরও পড়ুন: ক্যাপ্টেন আবিদের স্ত্রীর অবস্থার অবনতি
--------------------------------------------------------
গেলো ১৫ মার্চ বিকেলে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শেহরিন আহমেদকে নেপাল থেকে ঢাকায় নিয়ে আসা হয়। শেহরিনকে বিমানবন্দর থেকে সরাসরি ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। পরে ১৮ মার্চ বিকেলে শাহিন ব্যাপারীকে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্সে করে ঢামেকে নেয়া হয়।
গত ১২ মার্চ নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয় ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমানটি। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ বাংলাদেশিসহ ৪৯ জন নিহত হয়েছেন। বিমানটিতে ৭১ আরোহী ছিলেন।
আরও পড়ুন:
এসএস




