
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাণিজ্য অনুষদের পাশ থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা এক ছাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।
মৃত ছাত্রের নাম মো. তানভীর। তিনি ২০১৪ সালে ব্যবসায় প্রশাসন বিভাগের ইভিনিং কোর্সে ভর্তি হন।
আরটিভি অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার এসআই বদরুল বলেন, ওই ছাত্রের মরদেহ এখন ঢাকা মেডিকেলের মর্গে নেয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে এই বিষয়ে আরও জানা যাবে।
--------------------------------------------------------
আরও পড়ুন: রোগীদের অপ্রয়োজনীয় টেস্ট দেবেন না: চিকিৎসকদেরকে রাষ্ট্রপতি
--------------------------------------------------------
বাণিজ্য অনুষদের কর্মচারী সবুজ জানান, রাত সাড়ে ৮টার দিকে একটি বিকট শব্দ শোনা যায়। পরে দেখা যায় একজন রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তার সঙ্গে আইডি কার্ড ছিল। সেখান থেকে তাঁর পরিচয় জানা যায়।
আরও পড়ুন:
কে/পি




