ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

৩০তম বিসিএস প্রশাসন অ্যাসোসিয়েশনের সভাপতি শুভ, সম্পাদক তৌছিফ পুনর্নির্বাচিত

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ১২:১০ পিএম
ছবি: সংগৃহীত

৩০তম বিসিএস (প্রশাসন) সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি নির্বাচনে সভাপতি পদে মো. বদরুদ্দোজা শুভ এবং সাধারণ সম্পাদক পদে তৌছিফ আহমেদ পুনর্নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে এ নির্বাচনের ফলাফল ঘোষণা করে।

গঠনতন্ত্র অনুযায়ী নবনির্বাচিত এই কমিটি দায়িত্ব গ্রহণের পর থেকে পরবর্তী দুই বছর দায়িত্ব পালন করবে। এর আগে, ২০২৪–২০২৬ মেয়াদেও তারা সংগঠনটির শীর্ষ এই দুই পদে দায়িত্ব পালন করেছিলেন।

সভাপতি পদে বিজয়ী মো. বদরুদ্দোজা শুভ বর্তমানে উপসচিব পদমর্যাদায় ঢাকা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োজিত রয়েছেন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত তৌছিফ আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গঠনতন্ত্রের ১৫(ক) ধারা অনুযায়ী তৎকালীন কার্যনির্বাহী কমিটির মতামতের ভিত্তিতে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক (প্রশাসন) ও উপসচিব মো. নবীনওয়াজ।

কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন অর্থ বিভাগের উপসচিব মো. নাসিম আহমেদ এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপসচিব রায়হান আহমেদ।

কমিশন গত ২২ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করে।

তফসিল অনুযায়ী ভোটার তালিকা চূড়ান্তকরণ, মনোনয়নপত্র গ্রহণ ও যাচাই-বাছাই, আপিল নিষ্পত্তি ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর গত ২২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজ কমিশন আনুষ্ঠানিকভাবে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদের ফলাফল ঘোষণা করে। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী খুব শিগগির পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে।

পুনরায় নির্বাচিত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যাচের সব সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, সহকর্মীদের এই আস্থা তাঁদের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে।

সবার সহযোগিতায় সদস্যদের পেশাগত অধিকার ও স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য সুদৃঢ়করণ এবং বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে তারা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। একই সঙ্গে অবাধ ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে নির্বাচন সম্পন্ন করায় তারা নির্বাচন কমিশনকে আন্তরিক ধন্যবাদ জানান।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঐতিহাসিক ‘কামান্না দিবস’: ব্রাশফায়ারে হত্যা করা হয় বীর মুক্তিযোদ্ধাসহ ২৯ জনকে
মুক্তিযুদ্ধের ইতিহাসে এক বেদনাবিধুর ও রক্তঝরা অধ্যায় ঝিনাইদহের শৈলকুপার ‘কামান্না দিবস’। ১৯৭১ সালের ২৬ নভেম্বর ভোররাতে শৈলকূপা উপজেলার বগুড়া ইউনিয়নের কামান্না গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের নারকীয় হামলায় শহীদ হন ২৭ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২৯ জন। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে কামান্না গ্রামে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঐতিহাসিক ‘কামান্না দিবস’: ব্রাশফায়ারে হত্যা করা হয় বীর মুক্তিযোদ্ধাসহ ২৯ জনকে
পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে চলবে বিকল্প ট্রেন
নিরাপত্তাজনিত পরিস্থিতিতে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িক স্থগিত রেখে বিকল্প রুটে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ চালুর অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। নতুন ট্রেনটি খুলনা থেকে পোড়াদহ, রাজবাড়ী ও পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল করবে।
পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে চলবে বিকল্প ট্রেন
৮ বছর পর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন শনিবার
দীর্ঘ আট বছর পর শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন।
৮ বছর পর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন শনিবার
আট জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আট জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ঢাকাসহ আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন