ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

৮ বছর পর চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন শনিবার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৫ এএম
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

দীর্ঘ আট বছর পর শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন।

শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দেশের ২৩০টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত বা প্রাথমিক নির্বাহী কমিটি, ভ্যালি নির্বাহী কমিটি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

নির্বাচনের সার্বিক প্রস্তুতি, পরিচালনা ও সংশ্লিষ্ট বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিত করতে বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ।

এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল এবং বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী জেলা ও উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। চা-বাগানের মালিক ও ম্যানেজারদের সঙ্গে পৃথক সমন্বয় সভা করা হয়েছে এবং দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার ও প্রিসাইডিং কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

মৌলভীবাজার জেলায় মোট ১৩৫টি পঞ্চায়েতের অধীনে ৬০ হাজার ৪৮২ জন চূড়ান্ত ভোটার রয়েছেন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলায় ৪০টি পঞ্চায়েতের অধীনে সর্বোচ্চ ১৮ হাজার ৮২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যা জেলায় সর্বাধিক।

মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে মোট ভোটার রয়েছেন ৬০ হাজার ৪৮২ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার শ্রীমঙ্গল উপজেলায়। এ উপজেলায় ৪০টি পঞ্চায়েতের অধীনে ভোট দেবেন ১৮ হাজার ৮২২ জন চা-শ্রমিক।

উপজেলাভিত্তিক ভোটার সংখ্যার চিত্রে দেখা যায়, কমলগঞ্জে ২৩টি পঞ্চায়েতে ১৪ হাজার ৪৩০ জন, কুলাউড়ায় ২২টি পঞ্চায়েতে ৮ হাজার ৬৫৬ জন, জুড়ীতে ১৬টি পঞ্চায়েতে ৭ হাজার ৮৪৯ জন, রাজনগরে ১৩টি পঞ্চায়েতে ৫ হাজার ৭৫২ জন, বড়লেখায় ১৮টি পঞ্চায়েতে ৩ হাজার ৮১৭ জন এবং মৌলভীবাজার সদর উপজেলায় তিনটি পঞ্চায়েতে ১ হাজার ১৫৬ জন ভোটার রয়েছেন।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হালদা পাড়ের মিষ্টি লাল মরিচ যাচ্ছে মধ্যপ্রাচ্যে
মিষ্টি মরিচের খ্যাতি এখন তা দেশ ছাড়িয়ে পড়েছে বিদেশেও। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ। 
হালদা পাড়ের মিষ্টি লাল মরিচ যাচ্ছে মধ্যপ্রাচ্যে
উত্তরবঙ্গে হচ্ছে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন
কৃষিকে শুধু উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাণিজ্যিকীকরণ, কৃষি উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তরের লক্ষ্যে বগুড়া, জয়পুরহাট ও নওগাঁয় কৃষি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে গড়ে তোলা হবে এগ্রো প্রসেসিং জোন।
উত্তরবঙ্গে হচ্ছে কৃষি অর্থনৈতিক অঞ্চল ও এগ্রো প্রসেসিং জোন
দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার মেট্রিক টন
দেশে রাসায়নিক সারের মজুত গত বছরের একই সময়ের তুলনায় ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন বেড়ে বর্তমানে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে দাঁড়িয়েছে।
দেশে সারের মজুত বেড়ে ১৬ লাখ ৭ হাজার মেট্রিক টন
২০ জেলায় ৮০ মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষিমন্ত্রী  
কৃষিপণ্য সংরক্ষণ জোরদার করা এবং আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে সরকার দেশের ২০টি জেলার ৪০টি উপজেলায় কৃষকদের জন্য ৮০টি ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
২০ জেলায় ৮০ মিনি কোল্ড স্টোরেজ নির্মাণ করবে সরকার: কৃষিমন্ত্রী  
মসলা নিয়ে দেশের বিজ্ঞানীদের ‘বড় সাফল্য’
১৯৯৫ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রতিষ্ঠানটির বিজ্ঞানীরা এ পর্যন্ত ২৭টি মসলার প্রায় ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন করেছেন।
মসলা নিয়ে দেশের বিজ্ঞানীদের ‘বড় সাফল্য’
আরও পড়ুন
কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা
৩৬ বছরের রেকর্ড ভেঙে মার্কিন প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের জয়
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
২৯ নভেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি