ঢাকায় মার্কিন দূতাবাসে হঠাৎ কেন বাড়তি নিরাপত্তা, জানা গেল কারণ

আরটিভি নিউজ

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ , ০৯:১৫ এএম


ঢাকায় মার্কিন দূতাবাসে হঠাৎ বাড়তি নিরাপত্তা, জানা গেল কারণ
ঢাকায় মার্কিন দূতাবাস। ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানে কূটনৈতিক জোনে মার্কিন দূতাবাসে হঠাৎ করে সোমবার মধ্যরাত থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। মঙ্গলবারও একই অবস্থা বজায় রয়েছে। আজ বুধবার পর্যন্ত এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে।

আরও পড়ুন


এ বিষয়ে মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে হুমকি দেওয়া হয়। এটা প্রথমে দূতাবাসের নজরে আসে। তারা বিষয়টি জানানোর পর সেখানে নিরাপত্তা বাড়ানো হয়। বুধবার পর্যন্ত বাড়তি নিরাপত্তা থাকতে পারে।

ওই ফেসবুক পেজের সঙ্গে কে কারা সংশ্লিষ্ট এমন প্রশ্নে তিনি বলেন, সেখানে একটি অস্পষ্ট ছবি রয়েছে। এটি প্রায় ঝাপসা। সিটিটিসি তদন্ত করছে।
 
মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের সোয়াত, গুলশান থানা পুলিশ ও একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা দূতাবাসের সামনে সতর্ক অবস্থান নেন। মূল ফটকের সামনে সোয়াত টিমের সাঁজোয়া যানও দেখা গেছে। তবে এ বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে গণমাধ্যমকে কিছু জানানো হয়নি।

এর আগে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াট সদস্যরা সোমবার রাতে দূতাবাস এলাকায় যান। এ সময় কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। 

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission