প্রকাশ্যে দিনদুপুরে ছিনতাই, যুবক আহত

আরটিভি নিউজ  

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ , ১১:৫৯ পিএম


রাজধানীতে প্রকাশ্যে দিনদুপুরে ছিনতাই
ছবি: সংগৃহীত

রাজধানীর মধুবাগে প্রকাশ্যে দিনদুপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. তুষার মিয়া (২৫) নামের এক যুবক আহত হয়েছেন। তিনি ইন্টারনেট সংযোগকারী কর্মী হিসেবে ওই এলকায় কর্মরত ছিলেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে হাতিরঝিল থানাধীন মিরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত তুষারের বরাত দিয়ে হাতিরঝিল থানা পুলিশ জানায়, তুষার একটি ইন্টারনেট কোম্পানিতে লাইনম্যান হিসেবে কাজ করতেন। বিকাল সাড়ে ৩টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে মিরবাগ এলাকায় ২/৩ জন ছিনতাইকারী তার পথরোধ করে। এ সময় তার পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতে আহত করে। তুষারের কাছে ১৩ হাজার টাকা ছিল। ছিনতাইকারীরা তা নিয়ে পালিয়ে গেছে।

পরে পথচারীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে তুষারকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত যুবক ঢামেক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission