বিকাশ কর্মীকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই, অতঃপর...

আরটিভি নিউজ

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ , ১০:৫২ পিএম


বিকাশ কর্মীকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে জনবহুল এলাকায় আরিফ (২৭) নামে এক বিকাশ কর্মীকে গুলি করে প্রায় ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুরের টঙ্গীর মধুমিতা রোড এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

আরিফ টঙ্গী পূর্ব থানার বর্ণমালা এলাকার বাসিন্দা। তার বাবার নাম দেলোয়ার হোসেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকাশের টাকা কালেকশন শেষে আরিফ তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে রওনা দেন। মধুমিতা রোডের হাউজ বিল্ডিং এলাকার কাছে পৌঁছালে হঠাৎ কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে সঙ্গে থাকা বিপুল পরিমাণ নগদ অর্থ ছিনতাই করে দ্রুত পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলিটি আরিফের বুকের বাঁ পাশে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে তিনি আর্তচিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান।

বিজ্ঞাপন

ঘটনার পর পুরো মধুমিতা রোড ও আশপাশের এলাকায় ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, জনবহুল এলাকায় প্রকাশ্যে গুলি ও ছিনতাইয়ের ঘটনা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।

টঙ্গী সরকারি হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. নাহিদ সুলতানা বলেন, ‘সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।’

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি মেহেদী হাসান বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ঘটনাস্থলে যাই। অপরাধী যেই হোক, তাকে খুঁজে বের করে আইনের আওতায় সোপর্দ করা হবে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।’

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission