ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ , ১২:০৬ পিএম


ফার্মগেটে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
সংগৃহীত ছবি

রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে এই অবরোধের কারণে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ফার্মগেটের আশেপাশে প্রধান সড়কগুলোতেও তীব্র যানজট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেন।

বিজ্ঞাপন
আরও পড়ুন

জানা গেছে, গত বুধবার (১০ ডিসেম্বর) ছাত্রদলের দুই গ্রুপের মারামারিতে সাকিবুল হাসান নামে এইচএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থী নিহত হয়। সহপাঠী সাকিবুল হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতেই শিক্ষার্থীরা রাস্তা বন্ধ করে এই বিক্ষোভ শুরু করেছে।

শিক্ষার্থীদের এই আকস্মিক অবরোধের কারণে ফার্মগেট এলাকা এবং তার সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission