ঢাকায় তীব্র শীতের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর

আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ , ০৯:০৬ পিএম


ঢাকায় তীব্র শীতের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর
ঢাকায় তীব্র শীতের কারণ জানাল আবহাওয়া অধিদপ্তর।ছবি: সংগৃহীত

প্রতি বছর সারাদেশে ডিসেম্বরের শুরু থেকে শীতের তীব্রতা দেখা দিলেও ঢাকায় জানুয়ারি মাস ছাড়া শীতের তীব্রতা সেভাবে বোঝা যায় না। তবে চলতি বছরে দেখা গেছে ভিন্ন রূপ। এবার ডিসেম্বরের মাঝের দিক থেকেই রাজধানীতে তীব্র শীত অনুভূত হচ্ছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান ঢাকায় শীত পড়ার কারণ হিসেবে দুটি বিষয় উল্লেখ করেছেন।

তিনি বলেন, সূর্যের আলো না থাকায় বেশি শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান অনেক কমে গেছে। সেই সঙ্গে সূর্যের আলো না থাকার কারণে শীতের তীব্রতা বেশি মনে হচ্ছে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

সকালের পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান মাত্র ২ ডিগ্রি সেলসিয়াস। মূলত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান এতো কম হওয়ার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী শুক্রবার এই শীতের তীব্রতা কমতে পারে বলেও জানান তিনি।

এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে সারা দেশে হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

বিজ্ঞাপন

এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে বলেও জানায় সংস্থাটি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission