ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

কাফরুলে সেনা অভিযান, অবৈধ অস্ত্রসহ আটক ১

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর পশ্চিম কাফরুল এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ মো. মাহফুজ শিকদার (৩৫) নামে একজনকে আটক করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর দারুসসালাম সেনা ক্যাম্প এ অভিযান চালায়।

আরও পড়ুন

অভিযানে একটি ৭.৬৫ মি. মি. বিদেশি পিস্তল, একটি ১২ গেজ একনলা শটগান, ২৭ রাউন্ড ৭.৬৫ মি. মি. পিস্তল অ্যামোনিশন, ১৫৭ রাউন্ড শটগান অ্যামোনিশন, পিস্তলের দুটি ম্যাগাজিন, চারটি দেশীয় অস্ত্র এবং ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

দারুসসালাম সেনা ক্যাম্প জানায়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোনো আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রদান করুন।

আরটিভি/এফএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫৫ জন ধরা
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ৫৫৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৫০টি মামলা দায়ের করা হয়।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৫৫ জন ধরা
রাজধানীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ আহত ৩
রাজধানীর উত্তরায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে শিশুসহ তিনজন আহত হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গাজীপুর-ঢাকা মহাসড়কের বিএনএস সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রাজধানীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ আহত ৩
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা 
ঐতিহাসিক ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে রাজধানীতে শোভাযাত্রা করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা 
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
নতুন বছরের প্রথম দিনেই দেশের সকল শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেওয়া সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই দিতে চায় সরকার: গিয়াস উদ্দিন রিমন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বায়তুল মোকাররমে দোয়া মাহফিল
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বায়তুল মোকাররমে দোয়া মাহফিল
আরও পড়ুন
জাপটে ধরে জিজ্ঞেস করেছিল ‘তোমরা কারা’, উত্তরে করে গুলি
মোটরসাইকেল চালকের মাথায় আঘাত করে ছিনতাই, গ্রেপ্তার কালু
নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার খুব জরুরি: ইসি সানাউল্লাহ