ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

কাভার্ড ভ্যানচাপায় পুলিশ সদস্য নিহত

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০২:৪৫ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ডভ্যানের চাপায় রুবেল (৪০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে গেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্য নিহত হন। তিনি পুলিশের নায়েক পদে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, পুলিশ হেডকোয়ার্টারের পাশে দায়িত্ব শেষ করে মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে অভিযান চলছে বলেও জানান তিনি।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার মোহাম্মদপুরে ধরা পড়লেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেন। 
ঢাকার মোহাম্মদপুরে ধরা পড়লেন কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দুই নেতা
কারাগারের সামনে থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ক্রসফায়ার, গ্রেপ্তার সেই পুলিশ সুপার
রাজধানীর খিলগাঁওয়ে ছাত্রদল নেতা মো. নুরুজ্জামান জনিকে ‘বন্দুকযুদ্ধের’ নামে হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশ সুপার (এসপি) আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে।  আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের নির্দেশনার পরিপ্রেক্ষিতে গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।  তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চাহিদা অনুযায়ী গাজীপুর থেকে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবারই তাকে ট্রাইব্যুনালে সোপর্দ করা হবে। আবুল কালাম আজাদ ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ঝালকাঠি জেলায়। সর্বশেষ তিনি গাজীপুরের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে পুলিশ তুলে নিয়ে যায় খিলগাঁও থানা ছাত্রদলের তৎকালীন সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে। সে সময় তার সঙ্গে ছিলেন ছাত্রদল নেতা মহিউদ্দিনও। পরে ওই দিন রাত সাড়ে ৩টার দিকে খিলগাঁও খেলার মাঠে ‘ক্রসফায়ার’ বা ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে জনিকে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। জনি হত্যার ঘটনায় ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই বছরের সেপ্টেম্বরে মামলা করেন তার বাবা মো. ইয়াকুব আলী। মামলায় সাবেক ও বর্তমান ১৩ জন পুলিশ কর্মকর্তাসহ মোট ৬২ জনকে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে।  তাদের মধ্যে ৪৯ জন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করা হয়েছে। আরটিভি/এসআর
কারাগারের সামনে থেকে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে ক্রসফায়ার, গ্রেপ্তার সেই পুলিশ সুপার
এবার ডিএমপির ৩ সহকারী কমিশনারকে একযোগে বদলি
ডিএমপি কমিশনারের স্বাক্ষরিত আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন কর্মস্থলে পদায়নের বিষয়টি জানানো হয়েছে। 
এবার ডিএমপির ৩ সহকারী কমিশনারকে একযোগে বদলি
ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. নয়ন নামে এক আইনজীবী আহত হয়েছেন।
ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ
ঢামেকে চিকিৎসকের অ্যাপ্রন পরে ঘোরাফেরা, আটক ভুয়া নারী চিকিৎসক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকের অ্যাপ্রন পরে ঘোরাফেরা করার অভিযোগে কনা আক্তার শান্তা (২২) নামে এক নারীকে আটক করেছেন আনসার সদস্যরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢামেক হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) শাহাদাত হোসেন জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে আনসার সদস্যরা নিয়মিত টহল দেওয়ার সময় নতুন ভবনের দ্বিতীয় তলায় এক নারীকে চিকিৎসকের অ্যাপ্রন পরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। তার চলাফেরায় সন্দেহ হলে আনসার সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের ডেকে আনেন। তবে চিকিৎসকেরা কেউই ওই নারীকে চিনতে পারেননি বলে জানান। পরে তাকে হাসপাতালের প্রশাসনিক ব্লকে পরিচালকের কক্ষে নেওয়া হয়। শাহাদাত হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে ওই নারীকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমানের কাছে সোপর্দ করা হয়। হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ভোররাতে আনসার সদস্যরা ওই নারীকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, আটক নারীর নাম কনা আক্তার শান্তা। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার বলতুলিয়া এলাকার কাদের শিকদারের মেয়ে। আরটিভি/এসকে
ঢামেকে চিকিৎসকের অ্যাপ্রন পরে ঘোরাফেরা, আটক ভুয়া নারী চিকিৎসক
আরও পড়ুন
মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
কলাবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও এক জনের মৃত্যু
ঢাকায় শীতের আমেজ, সকালে তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি
দূষণমুক্ত নগরীর লক্ষ্যে ঢাকায় যুক্ত হচ্ছে ৩ হাজার ই-বাস