ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

মব সৃষ্টি করে জমি দখলের চেষ্টা, পুলিশ-সেনাবাহিনীর হস্তক্ষেপে রক্ষা

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৮:৩০ পিএম
ফাইল ছবি

ঢাকার ক্যান্টনমেন্ট মানিকদী এলাকায় একটি বাণিজ্যিক প্রজেক্টে মব সৃষ্টি করে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ক্যান্টনমেন্ট থানার দুই নেতা মো. আবুল কাশেম ও জহির উদ্দীনের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান, সোমবার (১২ জানুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে আবুল কাশেম ও জহির উদ্দীনের নেতৃত্বে ১০০ থেকে ১৫০ জন লোক মানিকদী এলাকায় অবস্থিত ওই প্রজেক্টে প্রবেশ করে জমি দখলের চেষ্টা চালায়। অভিযোগ অনুযায়ী, তারা পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে স্থাপনায় ভাঙচুর, লুটপাট চালায় এবং অগ্নিসংযোগের চেষ্টা করে।

ঘটনাস্থলে থাকা কর্মকর্তা-কর্মচারীরা বিষয়টি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে জানালে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে অভিযুক্ত দুই জামায়াত নেতা তাদের দলবল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর থেকে মানিকদী আবাসিক এলাকায় ওই জমি ও প্রজেক্ট ঘিরে ভুক্তভোগী ব্যবসায়ীকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখানো ও অনৈতিক সুবিধা আদায়ের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। সোমবার ব্যবসায়ী অনুপস্থিত থাকার সুযোগে পরিকল্পিতভাবে দখলের চেষ্টা চালানো হয়।

সাইফুল ইসলাম আরও অভিযোগ করেন, তার ভাই ২০২১ সাল থেকে আওয়ামী লীগ ও তাদের দোসরদের হাতে নির্যাতনের শিকার হন। তাদেরকে জামায়াত-শিবির ও বিএনপির নেতা হিসেবে পরিচয় দিয়ে একাধিক নাশকতার মামলা ও বিএনপির অর্থদাতা সংক্রান্ত মামলায় জড়ানো হয়। এসব মামলায় তাদেরকে কয়েক দফা কারাভোগও করতে হয়েছে।

আরও পড়ুন

তিনি জানান, আওয়ামী লীগ আমলের সময় যা ঘটেছে এখন ৫ আগস্টের পর তাই ঘটছে। দুই জামায়াত নেতা অত্যাচার নির্যাতনের এখন আমরা দিশেহারা। আমাদের জমি ও পাওনা বুঝিয়ে না দিয়ে তারা জবরদখল করার চেষ্টা করছে। এই নির্যাতনের বিষয়ে তিনি জামায়াতের আমির ও মহানগর উত্তর জামায়াতের সভাপতি সেলিম খানের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগ দেওয়ার পর আবুল কাশেম ও জহির উদ্দীন আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং আইনের প্রতি কোনো তোয়াক্কা না করে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন বলে দাবি করেন ভুক্তভোগী।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলমান রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার ও সোনারবার এবং একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি পর্যটকের কাছে হস্তান্তর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মাদানী অ্যাভিনিউ / ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
রাজধানীর নতুন বাজার মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফুট সড়কে বেপরোয়া অটোরিকশা, যত্রতত্র পার্কিং এবং টাফিক পুলিশের কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় এই এলাকায় চলাচলকারীদের দূর্ভোগের শেষ নেই।
১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে ৩৮ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের শামীম আহমেদ (৩০) সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১২ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।  মো. ছুফি উল্লাহ বলেন, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী বাদী একটি প্রতিষ্ঠানে অনলাইনে আয়ের প্রলোভনে প্রতারণার শিকার হন। প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে বাদীর কাছ থেকে অর্থ গ্রহণ করে।  একপর্যায়ে ভুক্তভোগী তার অর্থ উত্তোলন করতে চাইলে প্রতারক চক্রটি ভুক্তভোগী বাদীকে সিকিউরিটি ফি জমা দেওয়ার কথা বলে আরও অর্থ আদায় করে। পরবর্তীতে ভুক্তভোগীকে তার প্রাপ্য অর্থ বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ করতে থাকলে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি মতিঝিল থানায় মামলা করেন। তদন্তের তথ্য জানিয়ে সিআইডির এই কর্মকর্তা বলেন, ২০২৫ সালের জুলাই মাসে ভুক্তভোগীর কাছ থেকে প্রতারক চক্রের দেওয়া একটি বেসরকারি ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে মোট ৩৮ লাখ টাকা আত্মসাৎ করে। সেই অর্থ পরবর্তী সময়ে প্রতারক চক্রের নির্দেশিত অন্য একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে মো. ছুফি উল্লাহ বলেন, গ্রেপ্তার শামীম আহমেদের ব্যাংক হিসাবের মাধ্যমে অনলাইন প্রতারণাসংশ্লিষ্ট অর্থ লেনদেনের তথ্য উঠে এসেছে। এসব অর্থের উৎস, গন্তব্য এবং সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।  মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি, ব্যবহৃত ব্যাংক হিসাব এবং প্রতারণার অর্থের চূড়ান্ত গন্তব্য শনাক্তে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এ নিয়ে এই মামলায় শামীম আহমেদসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে একজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি। আরটিভি/এসআর
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
পুরান ঢাকার চকবাজারের ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে আগুন লাগে সোমবার বিকেলে। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
আরও পড়ুন
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
দৌলতদিয়া যৌনপল্লীতে হঠাৎ পুলিশের অভিযান, অতঃপর...