
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এর আগে, শনিবার (২১ নভেম্বর) দিনব্যাপী থানা এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে মিরপুর মডেল থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ওই ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ইতোমধ্যে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
আরটিভি/এমএ



