জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রোববার (১৮ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে এক বার্তায় সংগঠনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন এ তথ্য জানান।
জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিদের মনোনয়ন বৈধ ঘোষণার প্রতিবাদ এবং পরবর্তী কর্মসূচি ঘোষণা নিয়ে এই সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
শাহাদাত হোসেন বলেন, সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আরটিভি/আইএম



