ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বাড়ি ভাড়া নিয়ে নতুন সিদ্ধান্ত ডিএনসিসির

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম
বাড়ি ভাড়া নিয়ে নতুন সিদ্ধান্ত ডিএনসিসির। ছবি: সংগৃহীত

বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। নতুন নির্দেশনা অনুযায়ী দুই বছরের মধ্যে বাড়িভাড়া বাড়াতে পারবেন না বাড়িয়ালারা এবং মাসের ১০ তারিখের মধ্যে ভাড়াটিয়াদের ভাড়া দিতে হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) গুলশান-২ এর নগর ভবনে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এ কথা জানান।

ডিএনসিসির নির্দেশনায় বাড়িওয়ালাদের দায়িত্ব নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেগুলো হলো- বাড়ি বসবাসের উপযোগী রাখা, ইউটিলিটি সেবা (গ্যাস, বিদ্যুৎ, পানি) নিশ্চিত করা এবং গৃহস্থালি বর্জ্য নিয়মিত সংগ্রহ করা বাধ্যতামূলক করা হয়েছে। এ ছাড়া ছাদ, বারান্দা বা উন্মুক্ত স্থানে সবুজায়ন করার সুযোগ থাকবে। নিরাপত্তার স্বার্থে ভাড়াটিয়াকে ছাদ ও মূল গেটের চাবি শর্তসাপেক্ষে দিতে পারবেন বাড়িওয়ালা। ভাড়াটিয়া নিয়মিত ভাড়া না দিলে বাড়িওয়ালা লিখিত সতর্কতা দিয়ে চুক্তি বাতিল ও উচ্ছেদ করতে পারবেন।

আরও পড়ুন

এতে আরও বলা হয়, বার্ষিক ভাড়া বাড়ি বাজারমূল্যের ১৫ শতাংশের বেশি হতে পারবে না। বাড়িওয়ালা ও ভাড়াটিয়ার মধ্যে সব শর্ত লিখিত চুক্তিতে উল্লেখ করতে হবে। সর্বাধিক ১-৩ মাসের অগ্রিম ভাড়া নেওয়া যাবে। এ ছাড়া স্থানীয় স্তরে ভাড়াটিয়া ও বাড়িওয়ালা সমিতি গঠন করা হবে, যা সালিশ ও বিবাদ সমাধানের দায়িত্বে থাকবে। সব সমস্যা সমাধানের জন্য সিটি করপোরেশনও আঞ্চলিক ওয়ার্ডভিত্তিক সহায়তা দেবে।

এ ছাড়া ভাড়াটিয়াদের দায়িত্বও নির্ধারণ করা হয়েছে- মাসের ১০ তারিখের মধ্যে ভাড়া দিতে হবে এবং ভাড়ার লিখিত রসিদ সংগ্রহ করতে হবে। বাড়িতে ভাড়াটিয়ার প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে, আর বাড়িওয়ালা কোনো পরিবর্তন বা নিরাপত্তা সংক্রান্ত পদক্ষেপ নিলে ভাড়াটিয়াকে জানানোর বাধ্যবাধকতা থাকবে।

আরটিভি/এমএইচজে/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনির্দিষ্টকালের জন্য ঢাকার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অনির্দিষ্টকালের জন্য ঢাকার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
ভায়াগ্রাসহ কোটি টাকার নিষিদ্ধ প্রসাধন নিয়ে ধরা জাহাঙ্গীর
চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পৃথক অভিযান চালিয়ে ভায়াগ্রা ও আমদানি-নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিমসহ ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। 
ভায়াগ্রাসহ কোটি টাকার নিষিদ্ধ প্রসাধন নিয়ে ধরা জাহাঙ্গীর
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন।
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
উত্তরায় সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরা আজমপুর এলাকার সড়কের অবস্থান ছেড়েছেন আন্দোলনরত পোশাক কারখানার শ্রমিকরা। ফলে বর্তমানে এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
উত্তরায় সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ভোগান্তি চরমে
বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৭-৮টি পোশাক কারখানার শ্রমিকরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ভোগান্তি চরমে
আরও পড়ুন
দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক
‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের জরুরি নির্দেশনা
ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক