ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ঢাকায় বাসে চড়লে কাটতে হবে ই-টিকিট

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৬:০০ পিএম
ফাইল ছবি

যাত্রী হয়রানি ও ভাড়া নৈরাজ্য কমাতে ঢাকা শহর ও শহরতলী রুটে ই-টিকেটিং চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। এর ফলে বাসগুলোতে এখন থেকে যাত্রীদের ই-টিকেট কেটে চড়তে হবে।

সোমবার (১৯ সোমবার) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ই-টিকেটিং ব্যবস্থাপনায় স্ব-স্ব রুটের পরিবহন কম্পানির সঙ্গে আরবান টেক লিমিটেড চুক্তিবদ্ধ হয়ে এই কার্যক্রম বাস্তবায়ন করবে। এই ব্যবস্থায় যাত্রীরা অ্যাপস অথবা নির্ধারিত ডিভাইসের মাধ্যমে ই-টিকেট সংগ্রহ করে গণপরিবহনে যাতায়াত করতে পারবেন। ই-টিকেটিং পদ্ধতিতে সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো সুযোগ থাকবে না।

আরও পড়ুন

ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম বলেন, যাত্রী হয়রানি কমাতে এবং ভাড়া নৈরাজ্য বন্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই কার্যক্রম চালু করা হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সারোয়ার হোসেন বলেন, ভবিষ্যতে এই টিকেটিং ব্যবস্থাকে সম্পূর্ণ ক্যাশলেস করার পরিকল্পনা রয়েছে। টিকেট সিস্টেমের মাধ্যমে বাসের যাত্রী সংখ্যা বেড়ে যাবে। আমরা সব সংস্থা এই ব্যবস্থাকে বাস্তবায়নে কাজ করে যাব।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় ছেলের দেওয়া আগুনে মারা গেলেন বাবা
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 
ঢাকায় ছেলের দেওয়া আগুনে মারা গেলেন বাবা
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকাতে কেনাকাটার প্রয়োজনে হয়তো প্রতিদিনই কোথাও না কোথাও যেতে হয়। তবে কোনো মার্কেটে যাওয়ার আগে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি অবশ্যই জানা থাকা জরুরি।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকায় চলছে চতুর্থ ‘মেড ইন পাকিস্তান’ পণ্য প্রদর্শনী
রাজধানীতে পাকিস্তানি বস্ত্র, খাদ্য ও পানীয়, প্রসাধনী, হারবাল ও ওয়েলনেস পণ্য, হস্তশিল্প এবং ফ্যাশন সামগ্রী প্রদর্শন করছে দেশটির শতাধিক প্রতিষ্ঠান। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চতুর্থ ‘মেড ইন পাকিস্তান’ পণ্য প্রদর্শনী শুরু হয়েছে। চলবে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীর উদ্বোধন করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফ এবং বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় দর্শনার্থী এবং বাংলাদেশে বসবাসরত প্রবাসী পাকিস্তানি জনগোষ্ঠীর সদস্যরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাকিস্তানের হাইকমিশনার বলেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। তিনি আরও জানান, বাংলাদেশে পাকিস্তানের বেশ কয়েকটি ফ্যাশন আউটলেট চালু হওয়া, প্রয়োজনীয় পণ্যের বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশ থেকে পাকিস্তানে আনারস রপ্তানির জন্য কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হওয়া-দু’দশের বাণিজ্যিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির উদাহরণ। বাণিজ্য বাধা দূর করে দীর্ঘমেয়াদি ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তুলতে দুই দেশের ব্যবসায়ীরা পাকিস্তান হাইকমিশন ও ইপিবির কাছে নীতিগত প্রস্তাব দিতে পারে বলেও তিনি উল্লেখ করেন। ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ প্রদর্শনী আয়োজনের জন্য আয়োজকদের অভিনন্দন জানান। দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে ব্যবসায়ী প্রতিনিধি ও প্রদর্শক বিনিময় বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি। তিনি জানান, বাংলাদেশের প্রদর্শকেরা পাকিস্তানে অনুষ্ঠেয় আগামী বিভিন্ন প্রদর্শনীতে অংশ নেবেন। এ সময় যৌথ সেমিনার ও সম্মেলন আয়োজনে ইপিবির পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন। এ ছাড়া পাকিস্তানি প্রতিনিধিদের বাংলাদেশে অনুষ্ঠেয় ‘গ্লোবাল সোর্সিং এক্সপো’ এবং ২০২৭ সালের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানান হাসান আরিফ । অর্থনীতির পারস্পরিক পরিপূরকতার ভিত্তিতে যৌথ উদ্যোগসহ বিভিন্ন ব্যবসায়িক সুযোগ কাজে লাগানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় ইপিবির ভাইস চেয়ারম্যান ও পাকিস্তানের হাইকমিশনার প্রদর্শনী আয়োজনের জন্য আয়োজকদের প্রশংসা করেন। আরটিভি/এসআর
ঢাকায় চলছে চতুর্থ ‘মেড ইন পাকিস্তান’ পণ্য প্রদর্শনী
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যমে অডিও ভাইরালের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।  বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।  এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়।  আদেশে বলা হয়, ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামকে প্রশাসনিক কারণে সদরদফতর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে। এই আদেশ ১৭ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে বলে উল্লেখ করা হয়। সম্প্রতি ছড়িয়ে পড়া ওই অডিও রেকর্ডে ছাত্র-জনতার গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে বর্তমানে ভারতে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রাকিবুল হাসানের কথোপকথন শোনা যায়। অডিওতে রাকিবুল হাসানকে বলতে শোনা যায়, ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না। রাস্তার পুলিশ কত দুর্বল, তাই ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা না করে চলতি মাসেই তার দেশে আসা উচিত।’  অডিওতে ‘পুলিশ কিছুই করতে পারবে না’, এমন বক্তব্যও শোনা যায়। এদিকে ছড়িয়ে পড়া সেই অডিও নিয়ে নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট দিয়েছে পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসান। পোস্টে তিনি দাবি করেন, ভাইরাল অডিওটি এআই দিয়ে তৈরি।  পোস্টে তিনি লেখেন, অ্যাডভান্স এআই ছাড়া এটা আর কিছু না। এ যুগে এআই দিয়েও ফাঁসানো যায় মানুষকে এই অডিও না শুনলে বুঝাই যাবে না। গণমাধ্যমের প্রতি অনুরোধ যাচাই-বাছাই না করে প্রচারের নামে অপ্রচার করলে একটা মানুষের মানসম্মান ধ্বংস হতে পারে এটাও তাদের জানা দরকার অথচ আমার নামে যে অপ্রচার করা হচ্ছে সেটা আমি কখনো বলিও নাই। আল্লাহ সবার উত্তম মঙ্গল করুন। আরটিভি/এসআর
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ফাঁস, সেই ওসি গ্রেপ্তার
রাস্তার পাশে পড়ে থাকা পলিথিনের ব্যাগে মিলল ফুটফুটে নবজাতক
রাজধানীর শাহআলী এলাকায় রাস্তার পাশে কালো পলিথিনের ব্যাগের ভেতর থেকে চার-পাঁচ দিন বয়সী এক মেয়েশিশুকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।
রাস্তার পাশে পড়ে থাকা পলিথিনের ব্যাগে মিলল ফুটফুটে নবজাতক
আরও পড়ুন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারীদের জন্য নির্দেশনা
ঢাকায় ছেলের দেওয়া আগুনে মারা গেলেন বাবা
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে