ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

২ বাসের চাপায় প্রাণ হারালেন ব্যাংক কর্মী

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৮:১৬ পিএম
প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডার লিংক রোডে দুই বাসের চাপায় আবুল কাশেম আজাদ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবুল কাশেম একটি বেসরকারি ব্যাংকের কর্মী ছিলেন। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।

আরও পড়ুন

তার সহকর্মী ইফতেখার হোসেন গণমাধ্যমকে বলেন, সন্ধ্যায় অফিস শেষে বাড্ডার লিংক রোড দিয়ে বাসায় ফিরছিলেন আবুল কাশেম। রাস্তা পারাপারের সময় রাইদা ও ভিক্টর নামে যাত্রীবাহী দুটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে আমরা খবর পেয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান আবুল কাশেম আর নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢামেকে চিকিৎসকের অ্যাপ্রন পরে ঘোরাফেরা, আটক ভুয়া নারী চিকিৎসক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকের অ্যাপ্রন পরে ঘোরাফেরা করার অভিযোগে কনা আক্তার শান্তা (২২) নামে এক নারীকে আটক করেছেন আনসার সদস্যরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢামেক হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) শাহাদাত হোসেন জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে আনসার সদস্যরা নিয়মিত টহল দেওয়ার সময় নতুন ভবনের দ্বিতীয় তলায় এক নারীকে চিকিৎসকের অ্যাপ্রন পরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। তার চলাফেরায় সন্দেহ হলে আনসার সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের ডেকে আনেন। তবে চিকিৎসকেরা কেউই ওই নারীকে চিনতে পারেননি বলে জানান। পরে তাকে হাসপাতালের প্রশাসনিক ব্লকে পরিচালকের কক্ষে নেওয়া হয়। শাহাদাত হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে ওই নারীকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমানের কাছে সোপর্দ করা হয়। হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ভোররাতে আনসার সদস্যরা ওই নারীকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, আটক নারীর নাম কনা আক্তার শান্তা। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার বলতুলিয়া এলাকার কাদের শিকদারের মেয়ে। আরটিভি/এসকে
ঢামেকে চিকিৎসকের অ্যাপ্রন পরে ঘোরাফেরা, আটক ভুয়া নারী চিকিৎসক
যেভাবে গ্রেপ্তার হন এমপি আনারের মেয়ে ডরিন
ভারতে হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
যেভাবে গ্রেপ্তার হন এমপি আনারের মেয়ে ডরিন
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ঢাকায় র‌্যালি শুক্রবার
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র‌্যালিটি শুরু হয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র পর্যন্ত যাবে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ঢাকায় র‌্যালি শুক্রবার
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৯৯
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৯৯
ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
আরও পড়ুন
মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
কলাবাগানে গ্যাস বিস্ফোরণে দগ্ধ আরও এক জনের মৃত্যু
ঢাকায় শীতের আমেজ, সকালে তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি
দূষণমুক্ত নগরীর লক্ষ্যে ঢাকায় যুক্ত হচ্ছে ৩ হাজার ই-বাস