ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ঢামেকে চিকিৎসকের অ্যাপ্রন পরে ঘোরাফেরা, আটক ভুয়া নারী চিকিৎসক

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৮ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকের অ্যাপ্রন পরে ঘোরাফেরা করার অভিযোগে কনা আক্তার শান্তা (২২) নামে এক নারীকে আটক করেছেন আনসার সদস্যরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঢামেক হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) শাহাদাত হোসেন জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে আনসার সদস্যরা নিয়মিত টহল দেওয়ার সময় নতুন ভবনের দ্বিতীয় তলায় এক নারীকে চিকিৎসকের অ্যাপ্রন পরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন।

তার চলাফেরায় সন্দেহ হলে আনসার সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের ডেকে আনেন। তবে চিকিৎসকেরা কেউই ওই নারীকে চিনতে পারেননি বলে জানান। পরে তাকে হাসপাতালের প্রশাসনিক ব্লকে পরিচালকের কক্ষে নেওয়া হয়।

শাহাদাত হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে ওই নারীকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমানের কাছে সোপর্দ করা হয়।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ভোররাতে আনসার সদস্যরা ওই নারীকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি জানান, আটক নারীর নাম কনা আক্তার শান্তা। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার বলতুলিয়া এলাকার কাদের শিকদারের মেয়ে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেভাবে গ্রেপ্তার হন এমপি আনারের মেয়ে ডরিন
ভারতে হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
যেভাবে গ্রেপ্তার হন এমপি আনারের মেয়ে ডরিন
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ঢাকায় র‌্যালি শুক্রবার
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র‌্যালিটি শুরু হয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র পর্যন্ত যাবে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ঢাকায় র‌্যালি শুক্রবার
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৯৯
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৯৯
ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
আরও পড়ুন
ঢামেকের জরুরি বিভাগের পেছন থেকে নারীর মরদেহ উদ্ধার
যাত্রাবাড়ীতে পিটিয়ে ও গুলি করে দুইজনকে হত্যা
ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
ঢামেকের বাথরুম থেকে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার