ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ঢাকায় শিশু অপহরণ: অটোরিকশাচালকের দোষ স্বীকার, কারাগারে ৪

আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৯:২২ পিএম
ফাইল ছবি

ঢাকায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের গেটের বাইরে থেকে তিন বছরের এক শিশুকে অপহরণের মামলায় অটোরিকশাচালক চান মিয়া ও তার বাবা নূর মোহাম্মদ স্বেচ্ছায় দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানের আদালতে তাদের এই জবানবন্দি রেকর্ড করা হয়।

জবানবন্দি গ্রহণ শেষে আদালত চান মিয়া ও নূর মোহাম্মদকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে মামলার অপর দুই আসামি চান মিয়ার মা চান মালা এবং তার ছোট ভাই জাকিরের স্ত্রী কুলসুমকেও কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল আলম এদিন চার আসামিকে আদালতে হাজির করেন। তিনি জানান, বাবা ও ছেলে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের আবেদন করা হয়। অন্যদিকে চান মালা ও কুলসুমকে কারাগারে রাখার আবেদন জানানো হয়, যা আদালত মঞ্জুর করেন।

প্রসিকিউশন বিভাগের এসআই কাজী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

এর আগে, গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে র‍্যাব গাইবান্ধার পলাশবাড়ি থানাধীন এলাকায় অভিযান চালিয়ে চান মিয়া, নূর মোহাম্মদ, চান মালা ও কুলসুমকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে অপহৃত শিশু হিসান রহমানকে উদ্ধার করা হয়। পরে শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উত্তর মান্ডার মাহিমের গ্যারেজ এলাকা থেকে চান মিয়ার ছোট ভাই জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে সুমাইয়া আক্তার তার তিন বছরের ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য মুগদা হাসপাতালে যান। চিকিৎসা শেষে বেলা ১টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে হাসপাতালের মূল ফটকের সামনে পৌঁছান। এ সময় শিশুটি পানি চাইলে সুমাইয়া তাকে রিকশায় বসিয়ে পাশের দোকানে পানি কিনতে যান। ফিরে এসে তিনি দেখেন, রিকশাসহ তার সন্তান নিখোঁজ। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর শিশুটির মা মুগদা থানায় অপহরণের মামলা করেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
রাজধানীর সচিবালয় মেট্রোস্টেশন থেকে অপহরণের শিকার ৯ মাসের এক শিশুকে উদ্ধার করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এ ঘটনায় রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের প্রায় সাড়ে ৩৭ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ করতে পেরেছে ফায়ার সার্ভিস।
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান
রাজধানীর মোহাম্মদপুরে মাদক কারবার, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে ডগ স্কোয়াড নিয়ে যৌথ অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান
শ্যামলী থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘ভাগনে রনি’ গ্রেপ্তার
রাজধানীর শ্যামলী এলাকা থেকে চাঁদাবাজদের সম্মিলিত তালিকায় থাকা মো. আরিফিন রনি ওরফে ‘ভাগনে রনি’কে গ্রেপ্তার করেছে এসআরবি-২।
শ্যামলী থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘ভাগনে রনি’ গ্রেপ্তার
স্ত্রী পরিচয়ে তরুণীকে নিয়ে হোটেলে, বিয়ের আবদার করতেই ‘আসল রূপ’ দেখান চিকিৎসক
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত চিকিৎসক এনামুল হোসেনের জামিন বহাল রেখেছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
স্ত্রী পরিচয়ে তরুণীকে নিয়ে হোটেলে, বিয়ের আবদার করতেই ‘আসল রূপ’ দেখান চিকিৎসক
আরও পড়ুন
কারাগারেও বিলাসী জীবন ডিডির, মাসে খরচ হাজার হাজার ডলার
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: মামা ওবায়দুর কারাগারে
‘সন্দেহের কারাগারে’ ১৪ বছর এনামুলের অপেক্ষায় মা
বিদ্যুৎ বিল নিয়ে সরকারকে গালিগালাজ করা সেই সিফাত কারাগারে