ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ঢাকার দুই এলাকায় সেনাবাহিনীর অভিযান, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০২ পিএম
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের একাংশ। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার উত্তর বাড্ডা ও যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এসময় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ, মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, উত্তর বাড্ডা এলাকায় পরিচালিত অভিযানে ১টি রাইফেল, ৭টি পিস্তল ও ৩টি রিভলবারসহ বিপুল পরিমাণ গোলাবারুদ ও বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। অভিযানে একজনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

অপরদিকে, যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পৃথক অভিযানে ২টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ৩ রাউন্ড গোলাবারুদ, বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ অর্থ উদ্ধার করা হয়। এ অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ, মাদক ও আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং সন্ত্রাস ও অপরাধ দমনে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইএসপিআর।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও ভাইরাল
রাজধানীর এক ব্যস্ত রাস্তায় এক বিদেশি নাগরিকের সঙ্গে সিএনজি চালকের মারামারির ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক মাধ্যমে মারামারির ভিডিওটি ছড়িয়ে পড়ে।  ভিডিওটিতে দেখা যায়, রাজধানীর একটি ব্যস্ত সড়কে একজন বিদেশি নাগরিক এক সিএনজি চালককে উপর্যুপরি কিল-ঘুষি মারছে। আত্মরক্ষার্থে সিএনজি চালক বারবার বাধা ও পেছনে হটতে দেখা যায়। তবে ঘটনাটি রাজধানীর কোন এলাকায় ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নানা সমালোচনা করেছেন। সড়কে এ ধরনের বিশৃঙ্খলা ও আচরণে মূল অভিযুক্তকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন।  আরটিভি/এসআর  
রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও ভাইরাল
সঞ্জীব চৌধুরীর গ্রাফিতি মোছার কারণ জানাল ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সৌন্দর্যবর্ধন প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি-সংলগ্ন দেওয়ালে গুণীজনদের গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সঞ্জীব চৌধুরীর গ্রাফিতি মোছার কারণ জানাল ডিএসসিসি
অনির্দিষ্টকালের জন্য ঢাকার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অনির্দিষ্টকালের জন্য ঢাকার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
ভায়াগ্রাসহ কোটি টাকার নিষিদ্ধ প্রসাধন নিয়ে ধরা জাহাঙ্গীর
চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পৃথক অভিযান চালিয়ে ভায়াগ্রা ও আমদানি-নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিমসহ ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। 
ভায়াগ্রাসহ কোটি টাকার নিষিদ্ধ প্রসাধন নিয়ে ধরা জাহাঙ্গীর
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন।
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
আরও পড়ুন
লেবুর বস্তায় মিলল ৩ কোটি টাকার ইয়াবা
বাজারে ‘হেসেখেলে’ বেড়াচ্ছে পলিথিন
পচা ডিমের জন্য বেকারিতে ছিল ‘বিশেষ ব্যবস্থা’, জরিমানা লাখ টাকা
সাবেক কাউন্সিলরের বাসায় হঠাৎ ডিবির অভিযান, অতঃপর...