ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

৫ টন বিস্ফোরক ধ্বংস করল মার্কিন সেনাবাহিনী, বাতাসে মেলেনি সিসা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৩ এএম
যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে প্রায় পাঁচ টন বিপজ্জনক সিসাযুক্ত বিস্ফোরক ধ্বংস করা হয়। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে বিপজ্জনক অবস্থায় থাকা প্রায় পাঁচ টন সিসাযুক্ত বিস্ফোরক নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করেছে দেশটির সেনাবাহিনী। বুধবার (২৫ নভেম্বর) এ অভিযানকে সফল ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্স জানায়, আইওয়ার মিডলটাউন এলাকার একটি সামরিক গোলাবারুদ কারখানায় ৬৮টি প্লাস্টিকের ড্রামে এসব বিস্ফোরক সংরক্ষিত ছিল। ড্রামগুলো নষ্ট হয়ে যাওয়ায় যেকোনো সময় স্বতঃস্ফূর্ত বিস্ফোরণের আশঙ্কা তৈরি হয়েছিল। বিস্ফোরণের আগে নিরাপত্তার জন্য আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। অন্যদের ঘরে অবস্থান করতে বলা হয়।

বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা জানায়, আশপাশের এলাকায় বাতাসে সিসার উপস্থিতি শনাক্ত হয়নি। ছয় ঘণ্টার বেশি সময় পর কর্তৃপক্ষ বাসিন্দাদের স্বাভাবিক কর্মকাণ্ডে ফেরার অনুমতি দেয়। তবে পরিবেশে সিসার ধুলা জমেছে কি না, তা নিশ্চিত হতে বাতাস, মাটি ও পানির নমুনা পরীক্ষা অব্যাহত রাখবে সংস্থাটি।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ডিজনির আট টিভি চ্যানেলের পক্ষে আদালতের রায়
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে আদালতের এক রায়।
ডিজনির আট টিভি চ্যানেলের পক্ষে আদালতের রায়
অর্থনীতিতে চমক, বাড়ছে সুদের শঙ্কা
যুক্তরাষ্ট্রের অর্থনীতি চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে দ্রুত বেড়েছে।
অর্থনীতিতে চমক, বাড়ছে সুদের শঙ্কা
আকাশপথে ভাড়া আকাশছোঁয়া, থ্যাংকসগিভিংয়ে গাড়ি-বাস-ট্রেনে যাত্রা
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে বিমানভাড়া বেড়ে যাওয়া ও একের পর এক উড়োজাহাজ চলাচলে বিঘ্নের কারণে অনেকেই আকাশপথের বদলে সড়ক, বাস ও ট্রেনের যাত্রা বেছে নিচ্ছেন। 
আকাশপথে ভাড়া আকাশছোঁয়া, থ্যাংকসগিভিংয়ে গাড়ি-বাস-ট্রেনে যাত্রা
নিউইয়র্কে মেয়র মামদানির ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত বহাল রাখল আদালত
নিউইয়র্কের প্রায় অর্ধেক ভাড়াবাড়িতে ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত বহাল রেখেছেন আদালত।
নিউইয়র্কে মেয়র মামদানির ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত বহাল রাখল আদালত
চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র
ষষ্ঠ প্রজন্মের এফ/এ-এক্সএক্স যুদ্ধবিমান পুরোপুরি প্রস্তুত হওয়ার আগেই চালকবিহীন যুদ্ধবিমান বা ‘কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট’ (সিসিএ) যুক্ত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এর মাধ্যমে বর্তমান চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের সঙ্গে সমন্বয় করে ড্রোন পরিচালনার পরিকল্পনা করছে দেশটি। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি উইলিয়াম টোটি সিনেটের এক শুনানিতে এ পরিকল্পনার কথা জানান। সিসিএ প্রযুক্তির এসব চালকবিহীন যুদ্ধবিমান তুলনামূলক কম খরচে তৈরি করা হবে। প্রয়োজনে যুদ্ধে এগুলো হারানোর ঝুঁকি বিবেচনায় রেখেই নকশা করা হচ্ছে। বিমানবাহী রণতরির যুদ্ধক্ষমতা বাড়ানো, অভিযানের পরিধি বিস্তৃত করা এবং চালকসহ যুদ্ধবিমানের পাশাপাশি বিভিন্ন সামরিক দায়িত্ব পালনে সহায়তা করবে এসব উড়োজাহাজ। বর্তমানে পশ্চিমা বিশ্বে উন্নয়নাধীন দুটি ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের একটি হলো মার্কিন নৌবাহিনীর এফ/এ-এক্সএক্স। অন্যটি মার্কিন বিমানবাহিনীর এফ-৪৭। এফ/এ-এক্সএক্স এমনভাবে তৈরি করার পরিকল্পনা রয়েছে, যাতে এটি একাধিক চালকবিহীন যুদ্ধবিমান নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে পারে। ২০২৫ সালে ভবিষ্যতের বিমানবাহী রণতরিতে ব্যবহারের উপযোগী চালকবিহীন যুদ্ধবিমানের নকশা তৈরির কাজ শুরু করতে অ্যান্ডুরিল, বোয়িং, জেনারেল অ্যাটমিকস ও নর্থরপ গ্রুম্যানকে যুক্ত করে মার্কিন নৌবাহিনী। একই সঙ্গে এসব ড্রোন পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত ব্যবস্থাও গড়ে তোলা হচ্ছে। এদিকে, বিমানবাহী রণতরিতে ব্যবহারের পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের প্রথম স্থির-পাখার চালকবিহীন উড়োজাহাজ হলো এমকিউ-২৫ স্টিংরে। তবে এটি মূলত আকাশে জ্বালানি সরবরাহের জন্য তৈরি। ফলে যুদ্ধ পরিচালনার উদ্দেশ্যে তৈরি সিসিএ প্রযুক্তির সঙ্গে এর মৌলিক পার্থক্য রয়েছে। চালকবিহীন উড়োজাহাজ পরিচালনায় নৌবাহিনী, বিমানবাহিনী ও মেরিন কোরের মধ্যে প্রযুক্তিগত সামঞ্জস্য তৈরির উদ্যোগও নিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে একটি বাহিনীর চালকসহ যুদ্ধবিমান অন্য বাহিনীর চালকবিহীন যুদ্ধবিমানও নিয়ন্ত্রণ করতে পারবে। অন্যদিকে, গত সেপ্টেম্বরে এফ/এ-এক্সএক্স যুদ্ধবিমান তৈরির প্রতিযোগিতায় জয়ী হয় বোয়িং। এর আগে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ নিয়ে উদ্বেগ এবং বিমানবাহিনীর এফ-৪৭ প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতার কারণে কর্মসূচিটির কাজ স্থগিত রাখা হয়েছিল। পরে মার্কিন কংগ্রেসের হস্তক্ষেপে প্রকল্পটি আবার এগিয়ে নেওয়া হয়। তবে এর বাস্তবায়নের সময়সূচি ও উৎপাদন সক্ষমতা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। মার্কিন নৌবাহিনীর কর্মকর্তাদের আশা, ২০৩০-এর দশকের মাঝামাঝি সময়ে এফ/এ-এক্সএক্স যুদ্ধবিমানটি কার্যক্রমে যুক্ত করা সম্ভব হবে। তবে অতীতে মার্কিন প্রতিরক্ষা খাতের বিভিন্ন বড় প্রকল্পে দীর্ঘসূত্রতার নজির থাকায় নির্ধারিত সময়ে এটি বাস্তবায়ন নিয়ে সংশয় রয়েছে। এদিকে, ২০২৪ সালের ডিসেম্বরে চীন তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করার পর যুক্তরাষ্ট্রের এফ/এ-এক্সএক্স ও এফ-৪৭ কর্মসূচির গুরুত্ব আরও বেড়েছে। চীন ইতোমধ্যে এ ধরনের যুদ্ধবিমানের উড্ডয়ন পরীক্ষা শুরু করলেও যুক্তরাষ্ট্রের দুটি প্রকল্পের কোনোটিই এখনও প্রোটোটাইপের পরীক্ষামূলক উড্ডয়ন পর্যায়ে পৌঁছায়নি। এ অবস্থায় ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির পাশাপাশি চালকবিহীন যুদ্ধবিমানকে বহরে যুক্ত করার মাধ্যমে সামরিক সক্ষমতায় এগিয়ে থাকার নতুন কৌশল গ্রহণ করছে যুক্তরাষ্ট্র। আরটিভি/এসকে
চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান সামনে আনছে যুক্তরাষ্ট্র
আরও পড়ুন
ডিজনির আট টিভি চ্যানেলের পক্ষে আদালতের রায়
অর্থনীতিতে চমক, বাড়ছে সুদের শঙ্কা
আকাশপথে ভাড়া আকাশছোঁয়া, থ্যাংকসগিভিংয়ে গাড়ি-বাস-ট্রেনে যাত্রা
নিউইয়র্কে মেয়র মামদানির ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত বহাল রাখল আদালত