ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

বুধবার, ০৪ মার্চ ২০২৬ , ০৮:৫২ এএম


ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

বিজ্ঞাপন

বুধবার (৪ মার্চ) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

প্রধানমন্ত্রীর কর্মসূচি
সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন আনসার ও ভিডিপির মহাপরিচালক।
সকাল সাড়ে ১০টায় বৃক্ষরোপণ সংক্রান্ত সভা ও সংশ্লিষ্ট সেলের কার্যক্রমের সবশেষ অগ্রগতি পর্যালোচনা অনুষ্ঠিত হবে।
বেলা সাড়ে ১১টায় সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সভা ও অগ্রগতি পর্যালোচনা অনুষ্ঠিত হবে।
দুপুর দেড়টায় নির্বাচনী ইশতেহার কৃষক কার্ড চালুর বিষয়ে গঠিত কমিটির সভা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিএনপির কর্মসূচি
সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত হিফজুল কোরআন তেলওয়াত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
 
বিকেল ৪টায় শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টার, শাহবাগে সাবেক মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।

আরও পড়ুন

বিকেল ৩টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিল সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি
বেলা ১১টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্স পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ধর্মমন্ত্রীর কর্মসূচি
বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে হিফজুল কোরআন ও কোরআন তেলওয়াত প্রতিযোগিতা ২০২৬ (সিজন-২) এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন।

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর কর্মসূচি
দুপুর ২টায় লক্ষ্মীবাজার ও ধোলাইখাল সড়ক পরিদর্শন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ সময় ঢাকা সিটি করপোরেশনের প্রধান ইঞ্জিনিয়ারও উপস্থিত থাকবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মসূচি
বেলা ১১টায় মিরপুর–১১, বি ব্লক, মিল্লাত ক্যাম্পের সামনে ৪ নং লাইনে ‘ক্লিন ঢাকা ও মশক নিধন কর্মসূচি’ উদ্বোধন করা হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কর্নেল (অব.) আব্দুল বাতেন, সংসদ সদস্য ঢাকা-১৬।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission