ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

বুধবার, ১১ মার্চ ২০২৬ , ০৭:৫৪ এএম


ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
জাতীয় প্রেস ক্লাব। ছবি: সংগৃহীত

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

বিজ্ঞাপন

বুধবার (১১ মার্চ) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

গণশিক্ষা প্রতিমন্ত্রী
দুপুরে মিরপুরে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যালয় পরিদর্শন করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিকেল ৪টায় কাকরাইলে হোটেল রাজমনি ঈশা খাঁয় বাংলাদেশ জনঅধিকার পার্টির ইফতার মাহফিলে যোগ দেবেন তিনি। এরপর পুরান ঢাকার বকশিবাজারে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ইফতার মাহফিল যোগ দেবেন প্রতিমন্ত্রী।

বিজ্ঞাপন

সংসদ সদস্য আরমান
দুপুর আড়াইটার দিকে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান গাবতলী বাসস্ট্যান্ড এলাকা পরিদর্শন করবেন। এ সময় তিনি পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী ও দোকানদারদের সঙ্গে কথা বলবেন। স্থানীয় প্রশাসনের সদস্যরাও উপস্থিত থাকবেন।

আরও পড়ুন

ছাত্রশিবির
বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে শহীদ দিবস উপলক্ষে ‘পেশিশক্তি প্রদর্শন ও আধিপত্য বিস্তারের প্রবণতা: ছাত্ররাজনীতির গুণগত পরিবর্তনের পথে চ্যালেঞ্জ ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে ইসলামী ছাত্রশিবির মেডিকেল জোন।

বিজ্ঞাপন

মামুনুল হক
বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘গণভোটের রায় বাস্তবায়নে অনীহা: উদ্বিগ্ন নাগরিক সমাজ’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৈঠকে দেশের বিশিষ্ট আলেম-ওলামা, বুদ্ধিজীবী, রাজনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission