ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দিনদুপুরে দুই যুবককে গুলি 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৭:০৪ পিএম

রাজধানীর হাতিরঝিল থানাধীন ওয়াপদা রোডে দুর্বৃত্তের গুলিতে ও ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে ওয়াপদা রোডের বাগিচারটেক কাদিরের গ্যারেজে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। শরীফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিলেও গুলিবিদ্ধ বাবু বর্তমানে সেখানেই চিকিৎসাধীন আছেন।

আহতরা হলেন- অটোরিকশাচালক মো. শরীফ (২৮) ও কাতার প্রবাসী সানাউল্লাহ গনি বাবু (২৫)।

শরীফকে হাসপাতালে নিয়ে আসা সুমন জানান, দুপুর দেড়টার দিকে টোকাই সুজন গ্রুপের হাসনাইন, হাসিব, নূরুসহ ৩-৪ জন ওই গ্যারেজে গিয়ে হামলা চালান। এসময় শরীফকে ছুরিকাঘাত ও বাবুকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বাবুর বুকের বাম পাশে ও ডান পায়ে গুলি লেগেছে।

শরীফ কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুমপুকুর এলাকার বেলাল হোসেনের ছেলে। বর্তমানে তিনি ওই এলাকাতেই থাকতেন।

বাবুর খালাতো ভাই মনির হোসেন জানান, গুলিবিদ্ধ বাবু কাতার প্রবাসী। দুই মাস আগে তিনি দেশে আসেন। আজ ওই রিকশার গ্যারেজে গিয়ে তিনি হামলার শিকার হন। বাবু বরিশালের গৌরনদী উপজেলার পয়সা বাকাই বাজার এলাকার বারেক শেখের ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে জানান, আহত দুজনকে হাসপাতালে আনা হয়েছে। শরীফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও গুলিবিদ্ধ বাবু চিকিৎসাধীন আছেন। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজধানীতে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার
রাজধানীর লালমাটিয়া থেকে যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. আজিজুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
রাজধানীতে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার
ঢাকায় ৮০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীতে ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ঢাকায় ৮০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
টিটন হত্যা মামলায় গ্রেপ্তার সুইডেন আসলাম
চলতি বছর রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘটিত টিটন হত্যাকাণ্ড মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
টিটন হত্যা মামলায় গ্রেপ্তার সুইডেন আসলাম
আইনশৃঙ্খলা জোরদারে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জে নতুন ১২ পুলিশ কর্মকর্তা
তাদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার আটজন এবং সহকারী পুলিশ সুপার পদমর্যাদার চারজন কর্মকর্তা রয়েছেন।
আইনশৃঙ্খলা জোরদারে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জে নতুন ১২ পুলিশ কর্মকর্তা
যে দেশে পালাচ্ছিলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ডগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়ার প্রস্তুতিকালে তাকে আটক করা হয়।
যে দেশে পালাচ্ছিলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
আরও পড়ুন
রাজধানীতে সাবেক এমপি আজিজুল গ্রেপ্তার
প্রত্যেক কবিই নিজ নিজ স্বতন্ত্র জগতের সম্রাট: রিজভী
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত, দগ্ধ ২