ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ঢাকায় হেলমেট পরে ব্যবসায়ীর বাড়িতে গুলি

আরটিভি নিউজ

প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ১০:৩২ এএম
ঢাকায় হেলমেট পরে ব্যবসায়ীর বাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

রাজধানীতে এক গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ২১ নম্বর সড়কের ২ নম্বর বাড়িতে এ ঘটনা ঘটে।

গুলি করা চারতলা বাড়িটির নাম জান্নাত। এর মালিক আবুল কাশেম। তিনি একেএসবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)।

স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেলে দুই ব্যক্তি এসে গুলি চালায়। বাড়ির সামনে থেকে আরও দুটি তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, হেলমেট পরিহিত দুই ব্যক্তি একটি সাদা মোটরসাইকেলে এসে বাড়িটি রেকি করে। তখন সামনের রাস্তায় লোকজনের যাতায়াত দেখে চলে যায়। পরে মানুষের চলাচল কমে গেলে তারা ফের এসে গুলি করে পাশের গলি দিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (তদন্ত) মো. মুনিরুজ্জামান গণমাধ্যমকে বলেন, দুজন ওই বাড়ির গেটে দুই রাউন্ড গুলি করে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, গুলির ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ ও আলামত সংগ্রহ করেছেন।

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
সোমবার (১২ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
সোমবার (১২ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ গ্রেপ্তার
সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় সংশ্লিষ্টতার অভিযোগে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ কুমার বড়ুয়া (অব.)-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ গ্রেপ্তার
বিমানযাত্রীর আচারের বয়ামে মিলল বিপুল হীরা-রুবি-সোনা
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বয়ামে লুকিয়ে আনা হীরা, প্লাটিনাম ও স্বর্ণালংকার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। এ ঘটনায় মো. জনি রহমান নামে এক যাত্রীকে আটকের পর মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বিমানযাত্রীর আচারের বয়ামে মিলল বিপুল হীরা-রুবি-সোনা
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৫২
রোববার (১১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৫২
আরও পড়ুন
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে