ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজার ১৯১ মামলা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪২ পিএম
গাড়ির কাগজপত্র দেখছেন ট্রাফিক পুলিশ সদস্যরা। ছবি: সংগৃহীত

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ২ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ৭টি বাস, ৮টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ২৩টি মোটরসাইকেলসহ মোট ১০৭টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ১০টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজি ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১৩৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, ১টি ট্রাক, ১২টি কাভার্ডভ্যান, ৭৫টি সিএনজি ও ২১২টি মোটরসাইকেলসহ মোট ৩৮৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২টি বাস, ২৭টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৩টি সিএনজি ও ১২০টি মোটরসাইকেলসহ মোট ২৯৫টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১৮টি বাস, ৩টি ট্রাক, ১১টি ক্যাভার্ডভ্যান, ৫৬টি সিএনজি ও ১১১টি মোটরসাইকেলসহ মোট ২৮৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৫টি বাস, ৭টি ট্রাক, ২২টি কাভার্ডভ্যান, ২১টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ১৭৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৩৩টি বাস, ৮টি ট্রাক, ১৪টি ক্যাভার্ডভ্যান, ৮৩টি সিএনজি ও ১৬৬টি মোটরসাইকেলসহ মোট ৪৩০টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৮টি বাস, ৬টি ট্রাক, ২৭টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ১৫৩টি মোটরসাইকেলসহ মোট ৩৭৬টি মামলা হয়েছে।

এ ছাড়া অভিযানকালে ৬৩৩টি গাড়ি ডাম্পিং ও ৪২২টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ধানমন্ডির আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর ধানমন্ডির একটি ১৪ তলা ভবনের দ্বিতীয় তলায় একটি বাসায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।  মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বিকেল ৩টা ৪২ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ধানমন্ডি ১০/এ-এর ২৭ নম্বর বাসার দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কেও জানা যায়নি। আরটিভি/এসআর  
ধানমন্ডির আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডির একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনায় কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডির ১০/এ সড়কের একটি আবাসিক ভবনে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডির ১০/এ নম্বরের একটি বহুতল আবাসিক ভবনে আগুন লাগার খবর পায় নিয়ন্ত্রণ কক্ষ। খবর পাওয়ার পরপরই পরিস্থিতি সামাল দিতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং উদ্ধার অভিযান শুরু করে। সংবাদসতর্কতা প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না বা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, তা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে জানা যাবে। আরটিভি/এসআর
ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনরত শ্রমিকরা
রাজধানীর মিরপুরে দলছুট এক পুলিশ সদস্যকে ঘিরে ধরে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেছেন আন্দোলনরত পোশাক শ্রমিকদের কয়েকজন।
পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনরত শ্রমিকরা
‘একটি রাজনৈতিক দল আন্দোলনে ঢুকে অরাজকতার চেষ্টা করছে’
মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর মিরপুর এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন। 
‘একটি রাজনৈতিক দল আন্দোলনে ঢুকে অরাজকতার চেষ্টা করছে’
শ্রমিকের ছদ্মবেশে নাশকতা, নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার
গার্মেন্টস শ্রমিকের ছদ্মবেশে শ্রমিক আন্দোলনের আড়ালে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শ্রমিকের ছদ্মবেশে নাশকতা, নিষিদ্ধ আ.লীগের ৩৩ সদস্য গ্রেপ্তার
আরও পড়ুন
হাদি হত্যা মামলা: তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন নির্ধারণ
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৪৯
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি, যুবদলে আলোচনায় কারা