ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

পুরান ঢাকায় ঈদ উপহার বিতরণ

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ০১:৪২ পিএম
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পুরান ঢাকার কোতোয়ালী থানাধীন ৩৬ নং ওয়ার্ডে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ ওয়ার্ডে ওয়ার্ডে ঈদ উপহার বিতরণ করছেন। সার্বিক তত্বাবধানে ছিলেন ৩৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আবু তাহের।

উপহার বিতরণকালে হামিদুর রহমান হামিদ বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি নির্দেশনায় আমরা অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছি। প্রতি বছরের মতো এবারও এই ক্ষুদ্র প্রয়াস নিয়ে মানুষের কাছে আসতে পেরে আমি আনন্দিত।

ঢাকা-৭ আসনের সংসদ সদস্য আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে জনকল্যাণমূলক রাজনীতির সূচনা করেছিলেন, সেই ধারা বজায় রাখতেই আমাদের এই মানবিক কার্যক্রম। ভবিষ্যতে এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করা হয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর আগে গত ২৬ সেপ্টেম্বের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সেই সময় এসআরবি জানিয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বিস্ফোরক শনাক্তের পর বোম ডিসপোজাল টিম তা নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছিলেন এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সেই ঘটনার এক মাস না পেরোতেই আবারও স্মৃতি জাদুঘরে সামনে নাশকতার চেষ্টা করা হলো। আরটিভি/টিআর
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৯ হাজার টাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ইয়াবা সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা মালা বেগম (৬২) ও ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। 
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির ৩ হাজার পরিচ্ছন্নতাকর্মী
পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী 
রমজানে ১৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলো \"আলো স্বেচ্ছাসেবী সংগঠন\"
যশোরে আরও ৫০ পরিবার পেল আল মামুন ফাউন্ডেশনের ঈদ উপহার