ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পিএম
ছবি : সংগৃহীত

রাজধানীর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মো. নয়ন নামে এক আইনজীবী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টা ১৭ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে পুরো আদালতপাড়ায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আহত আইনজীবী মো. নয়নকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে রাজীব বোস নামে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন উপস্থিত আইনজীবী ও স্থানীয়রা। তবে এখনও তার নাম-ঠিকানা জানা যায়নি।

ঢাকা আইনজীবী সমিতির অফিস সেক্রেটারি মো. আবজাল হোসাইন মৃধা ঘটনাস্থলে বলেন, স্বৈরাচারী হাসিনার দোসররা কোর্ট অঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করতে এ ঘটনা ঘটিয়েছে। আমরা শক্ত হাতে এদেরকে প্রতিহত করতে সদা প্রস্তুত।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেছেন, সকাল ১১টা ১৯ মিনিটের দিকে সিএমএম আদালতের ওপর থেকে ককটেল ফেলে বিস্ফোরণ ঘটানো হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢামেকে চিকিৎসকের অ্যাপ্রন পরে ঘোরাফেরা, আটক ভুয়া নারী চিকিৎসক
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকের অ্যাপ্রন পরে ঘোরাফেরা করার অভিযোগে কনা আক্তার শান্তা (২২) নামে এক নারীকে আটক করেছেন আনসার সদস্যরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোররাতে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢামেক হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) শাহাদাত হোসেন জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে আনসার সদস্যরা নিয়মিত টহল দেওয়ার সময় নতুন ভবনের দ্বিতীয় তলায় এক নারীকে চিকিৎসকের অ্যাপ্রন পরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন। তার চলাফেরায় সন্দেহ হলে আনসার সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন এবং কর্তব্যরত চিকিৎসকদের ডেকে আনেন। তবে চিকিৎসকেরা কেউই ওই নারীকে চিনতে পারেননি বলে জানান। পরে তাকে হাসপাতালের প্রশাসনিক ব্লকে পরিচালকের কক্ষে নেওয়া হয়। শাহাদাত হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে ওই নারীকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমানের কাছে সোপর্দ করা হয়। হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, ভোররাতে আনসার সদস্যরা ওই নারীকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে আসেন। পরে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, আটক নারীর নাম কনা আক্তার শান্তা। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার বলতুলিয়া এলাকার কাদের শিকদারের মেয়ে। আরটিভি/এসকে
ঢামেকে চিকিৎসকের অ্যাপ্রন পরে ঘোরাফেরা, আটক ভুয়া নারী চিকিৎসক
যেভাবে গ্রেপ্তার হন এমপি আনারের মেয়ে ডরিন
ভারতে হত্যাকাণ্ডের শিকার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
যেভাবে গ্রেপ্তার হন এমপি আনারের মেয়ে ডরিন
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ঢাকায় র‌্যালি শুক্রবার
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে র‌্যালিটি শুরু হয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র পর্যন্ত যাবে।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ঢাকায় র‌্যালি শুক্রবার
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৯৯
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৯৯
ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ভারতে খুন হওয়া সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার
আরও পড়ুন
ঢামেকে চিকিৎসকের অ্যাপ্রন পরে ঘোরাফেরা, আটক ভুয়া নারী চিকিৎসক
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ঢাকায় র‌্যালি শুক্রবার
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৪৯৯
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে