ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ঈদের দিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু নিখোঁজ

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মার্চ ২০২৬, ১০:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের দিন রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ফোজাইল (২) নামে এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ) দুপুর সোয়া ২টার দিকে হাসপাতালের নতুন ভবনের তিন তলার হৃদরোগ বিভাগ থেকে সে নিখোঁজ হয়। রাত ৯টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ শিশুর নাম ফোজাইল। তার বাবা মাজহারুল ইসলাম। পরিবারের গ্রামের বাড়ি কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা। বর্তমানে তারা ঢাকার নিকুঞ্জ, খিলক্ষেত এলাকায় বসবাস করেন।

শিশুটির মা নুসরাত জাহান তাকিয়া জানান, দুই দিন আগে তার বাবা হাফেজ নাসির উদ্দিন (৬১) হৃদরোগে আক্রান্ত হয়ে ঢামেকের হৃদরোগ বিভাগে ভর্তি হন। শনিবার দুপুরে তিনি ছেলে ফোজাইলকে নিয়ে বাবাকে দেখতে হাসপাতালে যান।

তিনি বলেন, দুপুরে ওয়ার্ডের ভেতরে পরিবারের সদস্যরা একসঙ্গে খাবার খাচ্ছিলেন। এ সময় ফোজাইল ওয়ার্ডের মধ্যেই ছিল। হঠাৎ সে সবার চোখের আড়ালে চলে গেলে তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি শুরু করা হয়। পরে হাসপাতালের আনসার ও পুলিশের সহায়তায় বিভিন্ন জায়গায় খোঁজা হলেও শিশুটির কোনো সন্ধান মেলেনি।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার সাহা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনুসন্ধান চালায়। একপর্যায়ে খবর আসে সোহরাওয়ার্দী উদ্যানে একটি শিশু পাওয়া গেছে। তবে সেখানে গিয়ে দেখা যায়, সেটি নিখোঁজ ফোজাইল নয়।

পুলিশ জানায়, শিশুটির পরিবারকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে বলা হয়েছে। পাশাপাশি হাসপাতালের সিসিটিভি ফুটেজ পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে, নিখোঁজের ঘটনায় উত্তেজিত হয়ে শিশুটির মামা নাজমুল হাসান হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে হৈচৈ করেন। অভিযোগ রয়েছে, তিনি কক্ষের তালা ভেঙে ফেলেন এবং দায়িত্বে থাকা এক আনসার সদস্যকে মারধর করেন। এ ঘটনায় তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, রোববার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে শিশুটির সন্ধানে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার ও সোনারবার এবং একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি পর্যটকের কাছে হস্তান্তর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মাদানী অ্যাভিনিউ / ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
রাজধানীর নতুন বাজার মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফুট সড়কে বেপরোয়া অটোরিকশা, যত্রতত্র পার্কিং এবং টাফিক পুলিশের কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় এই এলাকায় চলাচলকারীদের দূর্ভোগের শেষ নেই।
১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে ৩৮ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের শামীম আহমেদ (৩০) সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১২ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।  মো. ছুফি উল্লাহ বলেন, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী বাদী একটি প্রতিষ্ঠানে অনলাইনে আয়ের প্রলোভনে প্রতারণার শিকার হন। প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে বাদীর কাছ থেকে অর্থ গ্রহণ করে।  একপর্যায়ে ভুক্তভোগী তার অর্থ উত্তোলন করতে চাইলে প্রতারক চক্রটি ভুক্তভোগী বাদীকে সিকিউরিটি ফি জমা দেওয়ার কথা বলে আরও অর্থ আদায় করে। পরবর্তীতে ভুক্তভোগীকে তার প্রাপ্য অর্থ বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ করতে থাকলে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি মতিঝিল থানায় মামলা করেন। তদন্তের তথ্য জানিয়ে সিআইডির এই কর্মকর্তা বলেন, ২০২৫ সালের জুলাই মাসে ভুক্তভোগীর কাছ থেকে প্রতারক চক্রের দেওয়া একটি বেসরকারি ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে মোট ৩৮ লাখ টাকা আত্মসাৎ করে। সেই অর্থ পরবর্তী সময়ে প্রতারক চক্রের নির্দেশিত অন্য একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে মো. ছুফি উল্লাহ বলেন, গ্রেপ্তার শামীম আহমেদের ব্যাংক হিসাবের মাধ্যমে অনলাইন প্রতারণাসংশ্লিষ্ট অর্থ লেনদেনের তথ্য উঠে এসেছে। এসব অর্থের উৎস, গন্তব্য এবং সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।  মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি, ব্যবহৃত ব্যাংক হিসাব এবং প্রতারণার অর্থের চূড়ান্ত গন্তব্য শনাক্তে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এ নিয়ে এই মামলায় শামীম আহমেদসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে একজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি। আরটিভি/এসআর
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
পুরান ঢাকার চকবাজারের ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে আগুন লাগে সোমবার বিকেলে। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
আরও পড়ুন
খিলক্ষেতে শিশু নিখোঁজ, অজ্ঞাত নম্বর থেকে পরিবারকে ফোন
সাত মাসে নিখোঁজ ১৫ হাজার ৭১৭ শিশু, উদ্ধার ১৩ হাজার ৬৭৯
রাতে খাবার খেয়ে নিজের ঘরে চলে যায় অমি, এরপর যা ঘটল
টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে শিশু নিখোঁজ