ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নবীন ফ্যাশনস শোরুম বন্ধের ঘটনায় হাতিরঝিল থানার ওসি ক্লোজড

আরটিভি নিউজর

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৮:৪৪ এএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে ‘নবীন ফ্যাশনস’ নামের একটি দোকানে পাঞ্জাবি বিক্রির বিশেষ অফারকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজাকে ক্লোজড করা হয়েছে। একই সঙ্গে একজন সহকারী উপ-পরিদর্শক (এএসআই)-কেও রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) মধ্যরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় কোনো পুলিশ সদস্যের দায়িত্ব অবহেলা বা সরাসরি সম্পৃক্ততা ছিল কি না, তা খতিয়ে দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত চলাকালীন স্বচ্ছতা বজায় রাখার স্বার্থেই থানার ওসি ও সংশ্লিষ্ট এএসআই-কে ক্লোজড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ডিএমপি নিশ্চিত করেছে।

ঘটনার সূত্রপাত গত ২০ মার্চ, যখন বিশাল সেন্টারের ‘নবীন ফ্যাশনস’ দোকানে পাঞ্জাবি বিক্রির বিশেষ অফার ঘোষণা করা হয়। এ অফারকে কেন্দ্র করে শোরুম কর্তৃপক্ষ ও মার্কেট কমিটির মধ্যে উত্তেজনা ও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
সোমবার (১২ অক্টোবর) রাত ১২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকার মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। তবে চার ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি। এর আগে, তিনি বলেছিলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনে প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আরটিভি/এমএ  
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
আরও পড়ুন
এটলাস বাংলাদেশ লিমিটেডের ‘এটলাস ইভি’ এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন