ঢাকা বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, কমলাপুরে যাত্রীদের উপচেপড়া ভিড়

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৯:৪১ এএম
ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি ও স্বাধীনতা দিবসের বিরতি কাটিয়ে প্রাণচাঞ্চল্য ফিরছে রাজধানী ঢাকায়।

আগামীকাল রোববার থেকে পুরোদমে অফিস-আদালত শুরু হতে যাওয়ায় শনিবার (২৮ মার্চ) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকামুখী মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিটি ট্রেনেই ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়।

এবারের ঈদযাত্রায় ২৪ ও ২৫ মার্চ অফিস খোলা থাকলেও ২৬ মার্চ স্বাধীনতা দিবস এবং পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় অনেকেই অতিরিক্ত ছুটি নিয়ে গ্রামে গিয়েছিলেন। সেই ছুটির মেয়াদ শেষ হওয়ায় আজ শেষ মুহূর্তে স্টেশনে যাত্রীদের চাপে তিল ধারণের ঠাঁই ছিল না। অনেক ট্রেনের ভেতরে কানায় কানায় পূর্ণ থাকার পাশাপাশি জীবনের ঝুঁকি নিয়ে ছাদে চড়েও অনেককে ফিরতে দেখা গেছে।

কমলাপুর স্টেশনে চুয়াডাঙ্গার দর্শনা থেকে আসা ‘সুন্দরবন এক্সপ্রেস’-এর যাত্রী সাকিবুল ইসলাম জানান, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। নিরাপদ ও আরামদায়ক যাত্রার জন্য ট্রেন বেছে নিলেও ভিড়ের কারণে কিছুটা বেগ পেতে হয়েছে। তবে ট্রেন নির্ধারিত সময়ে পৌঁছানোয় সন্তোষ প্রকাশ করেন তিনি।

আরও পড়ুন

অন্যদিকে, এসি কামরার যাত্রীদের মধ্যে কিছুটা ক্ষোভও দেখা গেছে। সুমি আক্তার নামে এক যাত্রী অভিযোগ করেন, তার এসি কামরার টিকিট থাকলেও দাঁড়িয়ে থাকা সাধারণ যাত্রীরা ভেতরে ঢুকে পড়ায় অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। তিনি বলেন, “আসনবিহীন যাত্রীরা এসি কামরায় ঢুকে পড়ায় মালামাল নিয়ে ঝুঁকিতে থাকতে হয়েছে। এ বিষয়ে কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারি প্রয়োজন।”

ঈদের আগমুহূর্তে চিলাহাটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় উত্তরবঙ্গগামী যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়লেও ফিরতি যাত্রায় ট্রেনগুলো সময়মতো গন্তব্যে পৌঁছাচ্ছে। নওগাঁ থেকে আসা যাত্রী ইমন মিয়া জানান, শুরুতে নিজের আসনে বসতে কষ্ট হলেও ট্রেন সঠিক সময়ে স্টেশনে পৌঁছেছে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আসিফ আহমেদ জানান, আসনবিহীন টিকিট না পেয়ে বাধ্য হয়েই ট্রেনের ছাদে চড়ে ঢাকায় ফিরতে হয়েছে। তবে রাষ্ট্রীয় সম্পদের প্রতি দায়বদ্ধতা থেকে স্টেশনে নেমে টিকিট কেটে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের চাপ সামলাতে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আজ দিনভর কয়েক ডজন ট্রেন দেশের বিভিন্ন জেলা থেকে যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছেছে। বিকেল ও রাতে যাত্রীদের চাপ আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

আগামীকাল রোববার সকাল থেকেই সচিবালয়সহ সরকারি-বেসরকারি সকল অফিস এবং ব্যাংক-বীমা পূর্ণোদ্যমে চালু হবে। সেই সঙ্গে চলতি সপ্তাহেই খুলবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ফলে আজ রাত থেকেই ঢাকা তার চিরচেনা জনাকীর্ণ রূপে ফিরতে শুরু করেছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজধানীর শ্যামলীতে বাসে আগুন
রাজধানীর শ্যামলী এলাকায় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে ঠিকানা পরিবহনের বাসে অগ্নিকাণ্ড হয়েছে।  মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৯টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি কর্মকর্তা শিহাব সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, আগুন পুরোপুরি নির্বাপণের পর এটি নাশকতা কি না, তা জানা যাবে। শেরেবাংলা নগর থানার পরিদর্শক (অপারেশনস) মাসুদ রানা বলেন, বাসে আগুন লাগার ঘটনায় পুলিশ তদন্ত করছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। তদন্তে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আরটিভি/এসআর
রাজধানীর শ্যামলীতে বাসে আগুন
ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা, আহত যুবক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ (বিজনেস ফ্যাকাল্টি) সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণটি ঘটলে ক্যাম্পাসে শিক্ষার্থী ও আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সোহেল (৩৬) নামের এক প্রাইভেটকার চালক আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদিকে, টানা কয়েক দিন ধরে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ধারাবাহিক ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। আহত সোহেল যে প্রাইভেটকারটি চালাচ্ছিলেন সেটির মালিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ব্যবসায় (ইন্টারন্যাশনাল বিজনেস) বিভাগের  শিক্ষক তাসলিমা নাবিলা ইসলাম। আরটিভি/এসআর    
ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা, আহত যুবক
ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩৩
গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় ৩৩ জনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩৩
ঢাকার দুই থানার ওসিকে বদলি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী ও শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে ডিবির দুটি বিভাগেও বদলি করা হয়েছে দুই কর্মকর্তাকে।
ঢাকার দুই থানার ওসিকে বদলি
ধানমন্ডি ৩২ নম্বরে দুই ককটেল উদ্ধার, পাওয়া গেল চিরকুট
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে ককটেল দুটির সঙ্গে ‘বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ ও ‘জয় বাংলা, জয় মুজিববাদ’ লেখা দুটি চিরকুটও পাওয়া গেছে।
ধানমন্ডি ৩২ নম্বরে দুই ককটেল উদ্ধার, পাওয়া গেল চিরকুট
আরও পড়ুন
এবার কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন
এবার কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ
ধেয়ে আসা ট্রেনের সামনে রেললাইনে আটকে গেল কিশোরের পা, অতঃপর...
কমলাপুর স্টেডিয়ামের প্রশাসককে অব্যাহতি ও দোকানের চুক্তি বাতিলের নির্দেশ