ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ধেয়ে আসা ট্রেনের সামনে রেললাইনে আটকে গেল কিশোরের পা, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পিএম
ছবি: সংগৃহীত

ধেয়ে আসা ট্রেনের সামনে রেললাইনের পয়েন্টে এক কিশোরের পা আটকে যাওয়ার পর অনেকক্ষণ ধরে সে আটকে পড়া অবস্থায় আর্তনাদ করছিল। তবে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কমলাপুর রেল স্টেশনের অদূরে, আউটারে এ ঘটনা ঘটেছে। কিশোরকে আটকে পড়া অবস্থায় দেখে স্থানীয়রা সিগন্যাল কেবিনে ফোন দেন। পরে সেখান থেকে পয়েন্ট পরিবর্তন করলে তার পা বের করতে সক্ষম হয়।

তবে ওই কিশোররের নাম জানা যায়নি। রেলওয়ে ফ্যান ক্লাবের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখা হয়েছে প্রায় দুই কোটি বার।

এক লাইনের ট্রেন আরেক লাইনে নিয়ে যেতে হলে ‘পয়েন্ট চেঞ্জ’ করতে হয়। পয়েন্ট পরিবর্তন করার অর্থ হলো, দুটো লাইন বরাবর লাইন থেকে সরে গিয়ে পার্শ্ব লাইনে গিয়ে যুক্ত হয়। যেন পার্শ্ব লাইন দিয়ে ট্রেন চলে যেতে পারে।

পূর্বে ম্যানুয়ালি এটা পরিবর্তন হতো, কিন্তু এটা বড় বড় রেলওয়ে স্টেশন ও জংশনগুলোয় স্বয়ংক্রিয় পয়েন্ট পরিবর্তন করা হয়েছে। যা নিয়ন্ত্রণ করা হয় সিগন্যাল কেবিন থেকে।

এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ কিছু না বললেও ‘রেল ফ্যান’ গ্রুপগুলোয় তুমুল চর্চা হচ্ছে। রেল ভক্তরা এই ভিডিও শেয়ার করে বলছেন, ‘রেল ট্র্যাক দিয়ে কখনোই হাঁটবেন না। নাহলে এভাবেই পা আটকে যেতে পারে, যার ফল নির্ঘাত মৃত্যু।’

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। তবে চার ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি। এর আগে, তিনি বলেছিলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনে প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আরটিভি/এমএ  
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
রাজধানীতে গৃহকর্মীর কাজ দেওয়ার প্রলোভনে ফ্ল্যাটে ডেকে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় রাসেল ওরফে নাগ রাসেল (২০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২।
‘কাজ দেওয়ার’ কথা বলে ফ্ল্যাটে ডেকে নেওয়া হয় তরুণীকে, অতঃপর... 
রাজধানীর পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
রাজধানীর পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
সোমবার (১২ অক্টোবর) এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।
চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪
আরও পড়ুন
সরকারি অ্যাম্বুলেন্সে ছাগল বহন, ভিডিও ভাইরালের পর চাকরি হারালেন চালক
৯ গোল হজমের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ভিডিও ভাইরাল!
এবার কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন
কেএফসিতে সুন্দরী তরুণীর ভিডিও, সোশ্যাল মিডিয়া তোলপাড়