ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

কমলাপুর স্টেডিয়ামের প্রশাসককে অব্যাহতি ও দোকানের চুক্তি বাতিলের নির্দেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ০৩:৫৮ পিএম
জাতীয় স্টেডিয়াম। ছবি: সংগৃহীত

জাতীয় স্টেডিয়াম পরিদর্শনের পর আজ দুপুরে কমলাপুর স্টেডিয়াম করতে গিয়েছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সেখানে অস্বাস্থ্যকর পরিবেশসহ নানা অসঙ্গতি দেখতে পান। যে কারণে স্টেডিয়ামের প্রশাসক শফি কামালকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন তিনি।

রোববার (৯ আগস্ট) স্টেডিয়াম পরিদর্শনকালে এই সিদ্ধান্ত নেন ক্রীড়া প্রতিমন্ত্রী। সেই সঙ্গে স্টেডিয়ামের দোকানের চুক্তি বাতিলের নির্দেশ দিয়েছেন তিনি।

আমিনুল হক বলেন, স্টেডিয়ামের দোকানের চুক্তি বাতিলের নির্দেশনা দেওয়া হয়েছে। এই ভাড়া দরকার নেই। এখানে যে সব ফেডারেশন, ক্লাবের স্থান সংকট তাদের স্থানান্তর করা যেতে পারে।

আরও পড়ুন

জাতীয় স্টেডিয়ামে খেলার পরিবেশ ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি কমলাপুর স্টেডিয়ামেও ক্রীড়া পরিবেশ নিশ্চিত করতে চান ক্রীড়াঙ্গনের অভিভাবক।

তার ভাষ্য, আমরা স্টেডিয়ামগুলোতে সুন্দর ক্রীড়া পরিবেশ ফিরিয়ে আনতে চাই। এজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।

কমলাপুর স্টেডিয়ামে নারী ফুটবল দল, জুনিয়র ফুটবল প্রতিযোগিতা হয়। মাঠে খেলার পর ফুটবলাররা ড্রেসিংরুমে যেতে পারেন না বিদ্যুৎ না থাকায় এবং অস্বাস্থ্যকর পরিবেশের জন্য।

এ রকম পরিস্থিতির জন্য কমলাপুর স্টেডিয়ামের প্রশাসক শফি কামালকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। শফি কামাল স্টেডিয়ামের প্রশাসক হলেও মূলত জাতীয় ক্রীড়া পরিষদের ক্রিকেট কোচ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি। কোথায় কী খেলা আছে তা জানার জন্য খোঁজাখুঁজি করে সময় নষ্ট না করে দেখে নিন এই শিডিউল। আর ঠিক করে ফেলুন কখন কোন খেলায় চোখ রাখবেন।
এশিয়ান গেমসসহ টিভিতে আজকের খেলা
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে একটি ‘নিয়ন্ত্রণহীন’ প্রতিষ্ঠান বলে আখ্যা দিয়ে এর সব সদস্যকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা ও বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে।
সব খেলায় মেয়েদের সম্পৃক্ত করতে চায় মহিলা ক্রীড়া সংস্থা
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়েও শেষ পর্যন্ত ২ রানে হারল জাপান। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৫ ওভারে ৩ উইকেটে ৩০ রান তুলতে পারে জাপান। ফলে কোনোমতে জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।
ভারতকে ৩২ রানে আটকে দিয়েও ২ রানে হার জাপানের
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
এশিয়া কাপের ফাইনালের পর এবার এশিয়ান গেমসের স্বর্ণপদকের লড়াইয়েও শ্রীলঙ্কাকে পাত্তাই দিল না ভারত। ব্যাটে-বলে দাপট দেখিয়ে ১৪৭ রানের বিশাল ব্যবধানে জিতে নারী ক্রিকেটে আবারও চ্যাম্পিয়ন হলো হারমানপ্রিত কৌরের দল।
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে এশিয়ান গেমসে আবারও চ্যাম্পিয়ন ভারত
আরও পড়ুন
বিএনপি কোনো খুচরা দল নয়: ডিএসসিসি প্রশাসক
নিপীড়িত-নির্যাতিত মানুষের পাশে বিএনপি আছে: ডিএসসিসি প্রশাসক
জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
ঢাকার বড় চ্যালেঞ্জ যানজট ও রাস্তায় হকারের অব্যবস্থাপনা: ডিএসসিসি প্রশাসক