ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ঢাকা উত্তর সিটিতে মশা মারতে পুরস্কার ঘোষণা

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৬:৩৩ পিএম
ছবি: সংগৃহীত

মশার উপদ্রব কমানোর কাজে ভূমিকা নিলে পুরস্কারের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

সোমবার (৩০ মার্চ) গুলশান নগর ভবনে স্বাস্থ্য বিভাগের আয়োজনে সমন্বিত বাহক ব্যবস্থাপনা (আইভিএম) ও মৌলিক কীট নিয়ন্ত্রণ কৌশল বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

প্রশাসক শফিকুল বলেন, রাস্তায় হাঁটার সময় মানুষ যেন আমাদের দোষারোপ না করতে পারে, সেজন্য সর্বোচ্চ আন্তরিকতা ও কমিটমেন্ট নিয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, তাত্ত্বিক জ্ঞানের তুলনায় ব্যবহারিক জ্ঞানের ওপর অধিক গুরুত্ব দিতে হবে। মশার যন্ত্রণায় নগরবাসী অতিষ্ঠ। আমাদের দৃঢ় কমিটমেন্ট থাকতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা শতভাগ সফল না হলেও আন্তরিকভাবে চেষ্টা করলে কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো সম্ভব হবে।

আগামীতে মশা নিয়ন্ত্রণের বিষয়টি অনেকাংশে মাঠপর্যায়ের কর্মীদের কাজের ওপর নির্ভর করছে বলেও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

প্রশাসক বলেন, মশক নিয়ন্ত্রণ কার্যক্রমের সাথে বর্জ্য ব্যবস্থাপনা নিবিড়ভাবে সম্পর্কিত। ডিএনসিসি বর্জ্য ব্যবস্থাপনার কার্যক্রমও জোরদারভাবে বাস্তবায়ন করছে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে নগরবাসীকে কিছুটা হলেও স্বস্তি দেওয়া সম্ভব হবে।

মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের গতি ও পরিধি আরও বাড়ানোর আহ্বান জানিয়ে প্রশাসক শফিকুল বলেন, যাদের পারফরম্যান্স ভালো থাকবে, তাদের সিটি করপোরেশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন, ‘প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা মশক নিয়ন্ত্রণ কৌশল সম্পর্কে আরও দক্ষতা অর্জন করতে পারবেন। এ প্রশিক্ষণে তাত্ত্বিক জ্ঞানের তুলনায় ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির ওপর অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে এবং মশক নিয়ন্ত্রণে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হবে।’

কীটতত্ত্ববিদ কবিরুল বাশার বলেন, ৩টি ‘সি’ (কমিটমেন্ট, কোলাবোরেশন এবং কো-অপারেশন) বাস্তবায়ন করা গেলে কার্যকরভাবে মশক নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এ প্রশিক্ষণে ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা এবং প্রতিটি ওয়ার্ডের মশক সুপারভাইজারসহ মোট ৮২ জন অংশ নিয়েছেন। দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে বিভিন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও কীটতত্ত্ববিদরা প্রশিক্ষণ দেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে ওই বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জয় প্রান্ত এ তথ্য জানান।
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। টানা কয়েকদিন ধরেই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে ঢাকার বায়ুমান। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে বিবাদের জেরে গুলি করে ও চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় বাবা ও ছেলে আহত হয়েছেন। গুলিবিদ্ধ বাবা সুমন আলী (৪৫) ও আহত ছেলে ফাহিমকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
ঢাকার যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার সংলগ্ন এলাকায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের