ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

রানওয়ে থেকে ফিরে এলো চেন্নাইগামী বিমান, ঘটনা কী 

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১০:৫৬ এএম
ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেন্নাইগামী বিজি-৩৬৩ ফ্লাইটে থাকা একজন যাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উড্ডয়নের মাত্র কয়েক সেকেন্ড আগে ফ্লাইটি রানওয়ে থেকে ফিরে আসে। পরে ওই যাত্রীকে ফ্লাইটে অক্সিজেন দেওয়া হয়।

বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কথা থাকলেও এ ঘটনার কারণে ফ্লাইটি প্রায় দুই ঘণ্টা পিছিয়ে দুপুর ১টা ১০ মিনিটে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

বিমান কর্তৃপক্ষ জানায়, যাত্রীদের নিরাপত্তা ও জরুরি চিকিৎসা সহায়তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দ্রুত এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটির উড্ডয়নের নির্ধারিত সময় ছিল বেলা ১১টা ২০ মিনিটে। কিন্তু ফ্লাইট যখন উড্ডয়নের জন্য রানওয়েতে যায় তখন কেবিন ক্রু পাইলটকে জানান একজন যাত্রী খুব গুরুতর অসুস্থ। ওই সময় বিমানের পাইলট তাৎক্ষণিকভাবে এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ারে যোগাযোগ করেন।

এটিসি সূত্র জানায়, নির্ধারিত সময়ে উড্ডয়নের অনুমতি দেওয়ার পর ফ্লাইটটি রানওয়েতে ছিল। উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে পাইলট হঠাৎ তাদের বলেন, আমি এখন উড্ডয়ন করতে পারব না, ফ্লাইটের একজন যাত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আমাকে বোডিং ব্রিজে ফিরে যেতে হবে।

এটিসি পাইলটকে জানান, এখন দুটি মিলিটারি ফ্লাইটকে অবতরণের অনুমতি দেওয়া হয়েছে। দু-এক মিনিটের মধ্যে আপনাকে অবতরণের অনুমতি দেওয়া হবে। আপনার কি কোনো মেডিকেল সাপোর্ট লাগবে?

পাইলট এটিসিকে বলেন, আমরা এরই মধ্যে গ্রাউন্ড সার্ভিসের সঙ্গে কথা বলেছি, তারা মেডিকেল সাপোর্টের প্রস্তুতি নিয়ে রেখেছেন। আমাকে দ্রুত ব্রিজে অনুমতি দেওয়া হোক, রোগীকে ফ্লাইটে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

আরও পড়ুন

পরে মিলিটারি প্লেন অবতরণের পর ফ্লাইটটি বোর্ডিং ব্রিজে ফিরে যায় এবং ওই যাত্রীকে নিরাপদে নামানো হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জানায়, অসুস্থ রোগীকে নামিয়ে ফ্লাইটটি দুপুর ১টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ফ্লাইটটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজে পরিচালিত হচ্ছিল। প্রায় ২ ঘণ্টা ২৭ মিনিটের যাত্রা শেষে বিকেল ৩টা ৭ মিনিটে চেন্নাইয়ে অবতরণ করে ফ্লাইটটি।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
ঢাকা ও চট্টগ্রামের দুই আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৩৩ গ্রাম স্বর্ণালংকার ও সোনারবার এবং একটি আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি পর্যটকের কাছে হস্তান্তর করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
জার্মান পর্যটকের হারানো ল্যাপটপ হস্তান্তর, পুরস্কৃত দুই পুলিশ
মাদানী অ্যাভিনিউ / ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
রাজধানীর নতুন বাজার মাদানী অ্যাভিনিউয়ের ১০০ ফুট সড়কে বেপরোয়া অটোরিকশা, যত্রতত্র পার্কিং এবং টাফিক পুলিশের কার্যকর নিয়ন্ত্রণ না থাকায় এই এলাকায় চলাচলকারীদের দূর্ভোগের শেষ নেই।
১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে ৩৮ লাখ টাকা আত্মসাৎকারী চক্রের শামীম আহমেদ (৩০) সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১২ অক্টোবর) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।  মো. ছুফি উল্লাহ বলেন, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী বাদী একটি প্রতিষ্ঠানে অনলাইনে আয়ের প্রলোভনে প্রতারণার শিকার হন। প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে বাদীর কাছ থেকে অর্থ গ্রহণ করে।  একপর্যায়ে ভুক্তভোগী তার অর্থ উত্তোলন করতে চাইলে প্রতারক চক্রটি ভুক্তভোগী বাদীকে সিকিউরিটি ফি জমা দেওয়ার কথা বলে আরও অর্থ আদায় করে। পরবর্তীতে ভুক্তভোগীকে তার প্রাপ্য অর্থ বুঝিয়ে না দিয়ে কালক্ষেপণ করতে থাকলে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি মতিঝিল থানায় মামলা করেন। তদন্তের তথ্য জানিয়ে সিআইডির এই কর্মকর্তা বলেন, ২০২৫ সালের জুলাই মাসে ভুক্তভোগীর কাছ থেকে প্রতারক চক্রের দেওয়া একটি বেসরকারি ব্যাংক হিসাব ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে মোট ৩৮ লাখ টাকা আত্মসাৎ করে। সেই অর্থ পরবর্তী সময়ে প্রতারক চক্রের নির্দেশিত অন্য একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে মো. ছুফি উল্লাহ বলেন, গ্রেপ্তার শামীম আহমেদের ব্যাংক হিসাবের মাধ্যমে অনলাইন প্রতারণাসংশ্লিষ্ট অর্থ লেনদেনের তথ্য উঠে এসেছে। এসব অর্থের উৎস, গন্তব্য এবং সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।  মামলাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তি, ব্যবহৃত ব্যাংক হিসাব এবং প্রতারণার অর্থের চূড়ান্ত গন্তব্য শনাক্তে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এ নিয়ে এই মামলায় শামীম আহমেদসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের মধ্যে একজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলেও জানান তিনি। আরটিভি/এসআর
অনলাইনে আয়ের ফাঁদে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
পুরান ঢাকার চকবাজারের ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে আগুন লাগে সোমবার বিকেলে। প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে 
আরও পড়ুন
আরও ১০ ইউরোপীয় উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, নতুন বড় চুক্তি শিগগিরই
চেন্নাইয়ে ধাপে ধাপে চলছে কারিনার লিভার ট্রান্সপ্ল্যান্ট পরিকল্পনা
ভারতে নেওয়া হলো কারিনা কায়সারকে, টাকার অভাবে সঙ্গে যেতে পারেননি বাবা
রানওয়েতে অজ্ঞাত ব্যক্তিকে ধাক্কা, আগুন ধরে গেলো বিমানে