ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ঢাকার কোন মার্কেট কবে বন্ধ? এক নজরে দেখে নিন

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০২:২০ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকার বিভিন্ন মার্কেটে কেনাকাটা করতে গিয়ে অনেকেই মাঝেমধ্যে বিপাকে পড়েন। মার্কেটে গিয়ে দেখা যায় সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ। যানজট কমানো ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাজধানীর বিভিন্ন এলাকার মার্কেটগুলোকে সপ্তাহের নির্দিষ্ট দিনে বন্ধ রাখার নিয়ম চালু রয়েছে।

তাই প্রয়োজনের সময় ঝামেলা এড়াতে আগে থেকেই জেনে নেওয়া জরুরি, কোন দিন কোন এলাকার মার্কেট বন্ধ থাকে।

সাপ্তাহিক ছুটির তালিকা

রোববার:
গুলশান, বনানী, রামপুরা, মালিবাগ, মিরপুর বেনারসি পল্লী, গুলশান-১ ও ২ সহ বেশ কয়েকটি সুপার মার্কেট ও শপিং সেন্টার বন্ধ থাকে।

সোমবার:
মিরপুর, পল্লবী, শেওড়াপাড়া, মহাখালী, বনশ্রী, খিলগাঁও, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২ এলাকার অধিকাংশ মার্কেট বন্ধ থাকে।

মঙ্গলবার:
নিউ মার্কেট, বসুন্ধরা সিটি, গাউছিয়া, ধানমন্ডি হকার্স মার্কেট, চাঁদনী চকসহ গুরুত্বপূর্ণ শপিং মলগুলো বন্ধ থাকে।

আরও পড়ুন

বুধবার:
যমুনা ফিউচার পার্ক, ইউনাইটেড প্লাজা, মাসকট প্লাজা, পপুলার ওয়ার্কস সেন্টারসহ কিছু বড় মার্কেট বন্ধ থাকে।

বৃহস্পতিবার:
বাইতুল মোকাররম, গুলিস্তান, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মোহাম্মদপুর টাউন হল, পল্টন ও আশপাশের অনেক মার্কেট বন্ধ থাকে।

শুক্রবার:
চকবাজার, ইসলামপুর, গুলিস্তান পাতাল মার্কেট, বঙ্গবাজার, বাবুবাজারসহ রাজধানীর বড় পাইকারি মার্কেটগুলো বন্ধ থাকে।

ঢাকায় বের হওয়ার আগে একবার এই তালিকা দেখে নিলে অপ্রয়োজনীয় ঝামেলা এড়ানো সম্ভব। এতে সময় বাঁচে, ভোগান্তিও কমে। তাই কেনাকাটার পরিকল্পনার আগে দিনটা মিলিয়ে নেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার হকারদের জন্য ডিএসসিসি প্রশাসকের কঠোর বার্তা
প্রশাসক বলেন, দফায় দফায় হকারদের নেতাদের সঙ্গে বৈঠক করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং নতুন করে নোটিশ দেওয়ার কোনও বিষয় নেই।
ঢাকার হকারদের জন্য ডিএসসিসি প্রশাসকের কঠোর বার্তা
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে হাফপ্যান্ট পরার কারণে মেট্রো স্টেশনে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়েছেন কয়েকজন তরুণ। 
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
রাজধানীর ধানমন্ডিতে এক গৃহকর্মীকে বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার
রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে প্রাইভেটকারের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।  
আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বৃহস্পতিবার (১ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
আরও পড়ুন
দেশে আবারও ভূমিকম্প, উৎপত্তি ঢাকার অদূরে
ঢাকার হকারদের জন্য ডিএসসিসি প্রশাসকের কঠোর বার্তা
পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী
আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার