ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ঢাকায় ভবন থেকে লাফিয়ে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ০২:৩০ পিএম
রাজধানীর ফাইল ছবি

রাজধানীতে ১৩ তলা থেকে লাফিয়ে পড়ে মো. ফয়সাল মাহমুদ (২১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দিবাগত রাতে কলাবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

ফয়সাল মাহমুদ (২১) চাঁদপুর সদর উপজেলার জোড়া পুকুরপাড় এলাকার মৃত ডাক্তার একেএম মাহমুদুল হকের ছেলে। তিনি কলাবাগান ইস্টার্ন পান্থছায়া নামক বহুতল ভবনের ১৩ তলার ফ্ল্যাটে পরিবারের সঙ্গে বসবাস করতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার রাতে মায়ের কাছ থেকে টাকা চেয়ে না পেয়ে রাগারাগি করেন ফয়সাল। পরদিন রোববার রাত আনুমানিক ৯টার দিকে মাকে ঘরে আটকে জোরপূর্বক টাকা দাবি করেন— না দেওয়ায়, তাকে মারতে যান। তার মা আয়েশা হক বাঁচার জন্য বিল্ডিংয়ের সমিতির লোকজনের সহায্য চান। তারা এসে সেখান থেকে তার মাকে রক্ষা করেন। এই ফাঁকে ছেলে ১৩ তলার ঘরের খোলা জানালার গ্রিল খুলে লাফিয়ে পাশের ভবনের দ্বিতীয় তলার ছাদের ওপরে পড়েন এবং ঘটনাস্থলে মারা যান।

আরও পড়ুন

আরও জানা যায়, মো. ফয়সাল মাহমুদ রুপগঞ্জে একটি কারিগরি কলেজের শিক্ষার্থী ছিলেন। তার মা তাকে রুপগঞ্জে একটি কারিগরি কলেজের ভর্তি করিয়েছিলেন। কিন্তু সেখানে তেমন যেতেন না। সাড়া দিন-রাত অনলাইনে জুয়া খেলতেন।

এ বিষয়ে কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুল হক সুমন গণমাধ্যমকে বলেন, ‘আমরা সংবাদ পেয়ে রোববার দিবাগত রাতে কলাবাগান ইস্টার্ন পান্থছায়া নামে বহুতল ভবনের পাশের দ্বিতীয় তলার ছাদ থেকে রক্তাক্ত অবস্থা তার মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ‘অনলাইনে জুয়ায় আসক্ত ফয়সাল মায়ের কাছ থেকে টাকা চেয়ে না পেয়ে, ইস্টার্ন পান্থ ছায়া নামক ১৩ তলা ভবনের ১৩ তলায় নিজ ফ্ল্যাট থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন।’

মৃতের পরিবারের বরাতে তিনি আরও বলেন, ‘ছেলেটি গত চার বছর যাবৎ প্রতিদিন মায়ের কাছ থেকে টাকা নিয়ে অনলাইনে জুয়া খেলতো।’

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনির্দিষ্টকালের জন্য ঢাকার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অনির্দিষ্টকালের জন্য ঢাকার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
ভায়াগ্রাসহ কোটি টাকার নিষিদ্ধ প্রসাধন নিয়ে ধরা জাহাঙ্গীর
চোরাচালান ও রাজস্ব ফাঁকি রোধে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পৃথক অভিযান চালিয়ে ভায়াগ্রা ও আমদানি-নিষিদ্ধ ত্বক ফর্সাকারী ক্রিমসহ ১ কোটি ১৩ লাখ ৪০ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। 
ভায়াগ্রাসহ কোটি টাকার নিষিদ্ধ প্রসাধন নিয়ে ধরা জাহাঙ্গীর
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন এসআরবি-৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরেফীন।
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
উত্তরায় সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরা আজমপুর এলাকার সড়কের অবস্থান ছেড়েছেন আন্দোলনরত পোশাক কারখানার শ্রমিকরা। ফলে বর্তমানে এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
উত্তরায় সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ভোগান্তি চরমে
বকেয়া বেতন, মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবি আদায়ে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ৭-৮টি পোশাক কারখানার শ্রমিকরা। এতে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
উত্তরায় আজও পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, ভোগান্তি চরমে
আরও পড়ুন
দূষিত শহরের তালিকায় ঢাকার নাম দেশের জন্য লজ্জার: প্রধানমন্ত্রী
ঢাকায় চীনা নারীর সঙ্গে সংঘবদ্ধ এক চক্র ধরা, মিললো চাঞ্চল্যকর তথ্য
জগন্নাথ হল ট্র্যাজেডি: শোক দিবসে আজ বন্ধ ঢাবি
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে