ঢাকা রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ০৮:২৬ এএম
ছবি : সংগৃহীত

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

রোববার (২৯ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

পরিকল্পনা কমিশনের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
সকাল সাড়ে ৯টায় রাজধানীর এনইসি-২ অডিটোরিয়ামে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিশেষ অতিথি থাকবেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেন।

নৈতিক শিক্ষার ভূমিকা নিয়ে জাতীয় সম্মেলন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

সকাল ১০টায় রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল টাওয়ারের ৭১ মিলনায়তনে ‘সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা’ শীর্ষক জাতীয় সম্মেলন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বেবিচকের প্রেস ব্রিফিং
সকাল সাড়ে ১০টায় রাজধানীতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদর দপ্তরের অডিটোরিয়ামে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি স্বাক্ষর সংক্রান্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক।

জাতীয় প্রেসক্লাবে স্মরণসভা
সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে একটি স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

দেশের চলমান পরিস্থিতি নিয়ে খেলাফত মজলিসের প্রেস ব্রিফিং
দুপুর ১টায় রাজধানীর পুরানা পল্টনের ফায়েনাজ টাওয়ারের ১১/এ ফ্ল্যাটে খেলাফত মজলিসের মিলনায়তনে দেশের চলমান পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন সংগঠনটির আমিরে খেলাফত মাওলানা আব্দুল বাছিত আজাদ।

সাংবাদিকদের সামনে ব্রিফিং করবেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। এ সময় কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
দুপুর ২টায় রাজধানীর খামারবাড়ি টিএনটি মাঠ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করবে ঢাকা মহানগর উত্তর যুবদল।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
সন্ধ্যা সাড়ে ৫টায় রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলার সেমিনার হলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

বিশেষ অতিথি থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোহাম্মদপুরে এবার দিনে-দুপুরে ছিনতাইয়ের শিকার শিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী
রাজধানীর অন্যতম অপরাধপ্রবণ এলাকা মোহাম্মদপুরে এবার দিনে-দুপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সহকারী রাব্বি আল রাফসান। প্রকাশ্যে চারজন ছিনতাইকারী চাপাতি ঠেকিয়ে তার ব্যাগ ও আইফোন ছিনিয়ে নিয়ে গেছে।
মোহাম্মদপুরে এবার দিনে-দুপুরে ছিনতাইয়ের শিকার শিক্ষা প্রতিমন্ত্রীর সহকারী
ঢাকায় ইন্টারনেট অফিসে ঢুকে দুর্বৃত্তদের গুলি
রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি ইন্টারনেট অফিসে গুলির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। 
ঢাকায় ইন্টারনেট অফিসে ঢুকে দুর্বৃত্তদের গুলি
মোহাম্মদপুরে পুলিশের গাড়িতে আগুন
রাজধানীর মোহাম্মদপুর পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) মোহাম্মদপুরের বসিলায় ডিএমপির পশ্চিম পুলিশ লাইন্সের সামনে এসপিবিএনের গ্যারেজে একটি গাড়িতে আগুন দেওয়া হয়।  ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির কারণে আগুন দিতে পারে দলটির নেতাকর্মীরা। পুলিশ জানিয়েছে, মোহাম্মদপুরের বসিলা সড়কের পাশে পুলিশ লাইন্সের সামনে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) গাড়ির গ্যারেজে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে একটি গাড়ির কয়েকটি সিট পুড়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, ভোরে মোহাম্মদপুরের বসিলা সড়কের পাশে গ্যারেজের সামনে দুটি গাড়ি রাখা ছিল। এর মধ্যে একটিতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। আরটিভি/এসআর
মোহাম্মদপুরে পুলিশের গাড়িতে আগুন
মিরপুরে চলন্ত বাসে আগুন
রাজধানীর মিরপুর-১০ নম্বরে চলন্ত ইতিহাস পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (২৮ নভেম্বর) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে মিরপুর-১০ নম্বরে বাটা মার্কেট ও হোটেল নিউ রোজ হ্যাভেনের সামনে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, মিরপুর-১০ এলাকায় চলাচলরত ইতিহাস পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। বাসটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল ১৫-৮৫০৮। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান। আরটিভি/এসআর
মিরপুরে চলন্ত বাসে আগুন
বাড়ল প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। পূর্বনির্ধারিত সময়সূচির পরিবর্তে এখন প্রদর্শনী ও মেলা ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত চলবে। শনিবার (২৮ নভেম্বর) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে শুরু হওয়া ‘জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬’-এর প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।  প্রদর্শনী ও মেলায় দর্শনার্থীদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদিত পণ্য সম্পর্কে জনসাধারণকে আরও বিস্তৃতভাবে অবহিত করা এবং খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, খামারি ও অংশীজনদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এ সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের ফলে আগ্রহী দর্শনার্থী, খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা আরও এক দিন প্রদর্শনী ও মেলায় অংশগ্রহণের সুযোগ পাবেন বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। আরটিভি/এমএ
বাড়ল প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা
আরও পড়ুন
আরটিভিতে আজ যা দেখবেন
আজকের নামাজের সময়সূচি
এবার ঢাকায় আসছেন শাকিরা, কনসার্টের ভেন্যু কোথায়?
আজহারীর মাহফিলে ৬৫ নারী পকেটমার!