ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হোস্টেলের বাথরুম থেকে যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকার কামরাঙ্গীরচরের একটি হোস্টেলের বাথরুম থেকে গলা কাটা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আলামত হিসেবে বাথরুম থেকে ৩টি ব্লেড উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১টার দিকে কামরাঙ্গীরচর লেকপাড় এলাকায় ম্যাটাডোর গ্রুপের কর্মচারীদের হোস্টেলের বাথরুমে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন সহকর্মীরা।

পরে, সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে, সেখানে চিকিৎসারত অবস্থায় কিছু সময় পর রাত ২টা ৫৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

নিহত যুবকের নাম ইয়াকুব আলী (২৫)। তিনি মুন্সীগঞ্জের গজারিয়ার আড়ালিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে। ম্যাটাডোর কোম্পানির একজন শ্রমিক ছিলেন তিনি।

ম্যাটাডোর কোম্পানির সহকারী ব্যবস্থাপক বজলুর রহমান জানান, রাতে খবর পেয়ে শ্রমিক হোস্টেলের বাথরুম থেকে ইয়াকুবকে গলাকাটা অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে ভর্তি রাখেন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তিনি মারা যান।

তিনি জানান, ম্যাটাডোর কারখানার পাশে তাদের হোস্টেল। একটি কক্ষে ৮ জনের মত কর্মচারী থাকে। রাতে সবাই ডিউটিতে ছিল। ইয়াকুবেরও রাতে ডিউটি ছিল। রাত ১টার দিকে ভাল লাগছে না বলে কারখানা থেকে বাসায় আসে। এর কিছুক্ষণ পর তাকে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে আমরা কিছুই জানাতে পারেননি তিনি।

এদিকে কামরাঙ্গীরচর থানার ইন্সপেক্টর (তদন্ত) শেখ লুৎফর রহমান জানান, কারখানার শ্রমিক হোস্টেলের বাথরুম থেকে তারই সহকর্মীরা তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিয়ে যান। সেখানে রাতে চিকিৎসাধীন তিনি মারা যান। পরবর্তীতে খবর পেয়ে হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

তিনি জানান, ঘটনাস্থলের ওই বাথরুম থেকে ৩টি ব্লেড উদ্ধার করা হয়েছে। কীভাবে কারা এই ঘটনা ঘটিয়েছে সেটি তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
সোমবার (১২ অক্টোবর) রাত ১২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকার মোল্লা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (১৩ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট কাজ করছে। তবে চার ঘণ্টা পার হয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ১০টি ইউনিট কাজ করছে। ভেতরে তেমন আগুন না থাকলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সরু রাস্তা হওয়ায় আগুনে নেভাতে অনেকটা বেগ পেতে হচ্ছে। এখন পর্যন্ত ভেতরে কেউ আটকে থাকার সংবাদ পাওয়া যায়নি। এর আগে, তিনি বলেছিলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনে প্রচণ্ড ধোঁয়ায় কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। আরটিভি/এমএ  
নিয়ন্ত্রণে আসেনি পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী ঢাকার লালবাগ ও কামরাঙ্গীরচর থানাধীন ইসলামবাগ এলাকায় সমন্বিত উচ্ছেদ ও বর্জ্য অপসারণ অভিযান পরিচালনা করা হয়েছে।
বুড়িগঙ্গার তীরে ১০০ টন বর্জ্য অপসারণ, ৫০ স্থাপনা উচ্ছেদ
আরও পড়ুন
কাজ শেষে বাসায় ফেরা হলো না ফালু মিয়ার
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে