ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ঢাকায় নারী আনসারের অর্ধগলিত মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর কদমতলী থানার একটি ভাড়া বাসা থেকে শারমিন আক্তার শেলী (২৭) নামে এক নারী আনসার সদস্যের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) সকালে কমিশনার মোড় এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, নিহত শারমিন আক্তার শেলী একজন নারী আনসার সদস্য ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশালে, সেখানকার শাহ আলম হাওলাদারের মেয়ে ছিলেন। আগে তিনি জুরাইন এলাকার পূর্ব ধোলাইপাড়ে থাকতেন এবং বর্তমানে কদমতলীর ওই বাসায় ভাড়া থাকতেন।

এদিকে, বাসার মালিক আঞ্জুমান আরা ডলি জানান, প্রায় ছয় মাস আগে মো. মামুন নামের এক ব্যক্তি শেলীকে স্ত্রী পরিচয়ে কাবিননামা দেখিয়ে তার বাসাটি ভাড়া নেন। তিনি মূলত গ্রামের বাড়িতে থাকেন এবং দুই মাস পরপর এসে ভাড়া নিয়ে যান। তাই এ ঘটনার বিষয়ে এর বেশি কিছু জানতে পারেননি বলে জানান তিনি।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মুশাহিদুল ইসলাম জানান, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে গতকাল (রোববার) দিবাগত রাত আড়াইটার দিকে কমিশনার রোডের ৯৮৪/১ নম্বর বাসার চতুর্থ তলায় পৌঁছায় পুলিশ। এ সময় ফ্ল্যাটটির দরজা বাইরে থেকে তালাবন্ধ ছিল এবং ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মেঝেতে এক নারীর অর্ধগলিত মরদেহ দেখতে পায় পুলিশ। সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারীকে হত্যা করে দরজায় তালা দিয়ে রেখে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
রাজধানীর সচিবালয় মেট্রোস্টেশন থেকে অপহরণের শিকার ৯ মাসের এক শিশুকে উদ্ধার করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এ ঘটনায় রানা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সচিবালয় মেট্রোস্টেশন থেকে ৯ মাসের শিশু উদ্ধার
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
পুরান ঢাকার চকবাজারের মনসুর খান প্লাজায় অগ্নিকাণ্ডের প্রায় সাড়ে ৩৭ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নির্বাপণ করতে পেরেছে ফায়ার সার্ভিস।
৩৭ ঘণ্টার চেষ্টায় নিভল চকবাজারের আগুন
মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান
রাজধানীর মোহাম্মদপুরে মাদক কারবার, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধে ডগ স্কোয়াড নিয়ে যৌথ অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।
মোহাম্মদপুরে ডগ স্কোয়াড নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান
শ্যামলী থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘ভাগনে রনি’ গ্রেপ্তার
রাজধানীর শ্যামলী এলাকা থেকে চাঁদাবাজদের সম্মিলিত তালিকায় থাকা মো. আরিফিন রনি ওরফে ‘ভাগনে রনি’কে গ্রেপ্তার করেছে এসআরবি-২।
শ্যামলী থেকে তালিকাভুক্ত চাঁদাবাজ ‘ভাগনে রনি’ গ্রেপ্তার
স্ত্রী পরিচয়ে তরুণীকে নিয়ে হোটেলে, বিয়ের আবদার করতেই ‘আসল রূপ’ দেখান চিকিৎসক
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে করা মামলায় সাময়িক বরখাস্ত চিকিৎসক এনামুল হোসেনের জামিন বহাল রেখেছেন আদালত। একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির জন্য আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
স্ত্রী পরিচয়ে তরুণীকে নিয়ে হোটেলে, বিয়ের আবদার করতেই ‘আসল রূপ’ দেখান চিকিৎসক
আরও পড়ুন
দরজায় তালা, খাটের নিচে রক্তাক্ত মরদেহ, উধাও স্বামী
রেললাইনের পাশ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের মরদেহ
গাড়ির সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা, মা-শিশুকে বাঁচাল আনসার