
রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে এবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন মোহাম্মদপুরের ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আক্তারুজ্জামান উজ্জ্বল ও আল মাসুদ জনি।
ওসি আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতার দুজন আওয়ামী লীগের মিছিল-সমাবেশে অংশ নেওয়ার পাশাপাশি লোকজন সংগ্রহ করতেন। মিছিল আয়োজনেও তারা অর্থ দিয়ে সহায়তা করতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনায় তারা সেখানে অবস্থান করছিলেন বলে জানা গেছে।
আরটিভি/এসএইচএম



