
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের ছোট কাটরায় একটি ছয়তলা ভবনের গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ভবনটির চতুর্থ তলায় অবস্থিত একটি গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সদর দফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চকবাজারের একটি ছয়তলা ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
আরটিভি/এসআর




