ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ঢাকায় বসছে ২৮টি কোরবানির পশুর হাট, স্বচ্ছ টেন্ডারে কঠোর অবস্থানে দুই সিটি

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ মে ২০২৬, ১১:১৫ এএম
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় এবার মোট ২৮টি কোরবানির পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে দুই সিটি করপোরেশন। স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে কর্তৃপক্ষ।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় স্থায়ী গাবতলী হাটসহ মোট ১৬টি হাটে পশু কেনাবেচা হবে। এর মধ্যে ১৫টি অস্থায়ী হাট ইজারা দেওয়া হচ্ছে নিয়মিত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে।

ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান গণমাধ্যমকে বলেন, আমরা কাউকে লুকোচুরি করে হাট দিচ্ছি না। টেন্ডার ওপেনভাবে করা হয়, অংশগ্রহণকারীরা নিজের চোখে প্রক্রিয়া দেখে। আপিলের সুযোগ থাকে এবং নিয়ম অনুযায়ীই সব সম্পন্ন করা হয়।”

তিনি আরও জানান, সবাইকে সুযোগ দিতে তিন ধাপে টেন্ডার প্রক্রিয়া পরিচালনা করা হচ্ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় এবার মোট ১২টি অস্থায়ী পশুর হাট বসবে। ইতোমধ্যে হাটের ইজারা ও সীমানা নির্ধারণের কাজ চলছে।

আরও পড়ুন

ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম গণমাধ্যমকে বলেন, সবকিছুই ওপেন টেন্ডারের মাধ্যমে হয়েছে। নির্দিষ্ট সময়ের আগে কোথাও হাট বসতে পারবে না। নির্ধারিত সীমানার বাইরে হাট বসালে ব্যবস্থা নেওয়া হবে।

ডিএনসিসির ১৫টি অস্থায়ী হাটের মধ্যে ইতোমধ্যে ১০টির ইজারা সম্পন্ন হয়েছে। বাকি ৫টির জন্য সিডিউল বিক্রি হলেও এখনো চূড়ান্তভাবে ড্রপ হয়নি। এগুলো আগামী সোমবারের (১১ মে) মধ্যে চূড়ান্ত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীতে পশুর হাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা, প্রতিযোগিতা এবং শৃঙ্খলা নিশ্চিত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে দুই সিটি করপোরেশন।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। ‎নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।‎ পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে বাসায় ফিরছিলেন জয়। এ সময় কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে জয়কে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে, এলাকাবাসী টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  এ ঘটনায়, তাৎক্ষণিকভাবে, পুলিশ কাউকেই আটক করতে পারেনি। তবে, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তাছাড়া আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এরইমধ্যে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপ-পরিদর্শক) নূর আলম হোসেন। আরটিভি/এসআর
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা
ঢাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
রাজধানীর যাত্রাবাড়ী থেকে মো. সাজ্জাদ হাসান নামে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানাধীন ব্রাহ্মণদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
ঢাকা থেকে ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
নিউগিনি প্রোপার্টিজে হামলার ঘটনায় কুষ্টিয়া-২ আসনের জামায়াতের এমপি মোহাম্মদ আব্দুল গফুরের জামাতা মিজানুর রহমানকে (৫৯) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
নিউগিনি প্রোপার্টিজে হামলা, জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি
রাজধানীর বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ কিছু বস্তু পাওয়ার তথ্য পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি-২) এর একটি বিশেষ দল।
এবার বুদ্ধিজীবী কবরস্থানে ককটেল সদৃশ বস্তু, ঘিরে রেখেছে এসআরবি
আরও পড়ুন
৭ দফা দাবিতে সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
কেমন থাকবে ঢাকার আকাশ জানাল আবহাওয়া অফিস
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
হঠাৎ বোরকা পরে ভূমি অফিসে ডিসি