ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় নিখোঁজ শিশুকে উদ্ধার করল পুলিশ

আরটিভি নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ০৮:৩৬ এএম
উদ্ধারকৃত শিশু রাব্বি ইসলাম হাসিব। ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগ এলাকা থেকে নিখোঁজ হওয়া আড়াই বছরের শিশু রাব্বি ইসলাম হাসিবকে উদ্ধার করেছে লালবাগ থানা পুলিশ।

বুধবার (২০ মে) তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশের সহায়তায় বেগুনবাড়ি এলাকা থেকে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শুক্রবার (১৫ মে) লালবাগ থানার শেখ সাহেব বাজার রোডের বাসিন্দা শিউলি আক্তার ও তার পরিবারের সদস্যরা ঘুমাচ্ছিলেন। দুপুর ২টা ১৫ মিনিটে ঘুম থেকে উঠে শিউলি আক্তার দেখেন, তার আড়াই বছর বয়সী শিশু সন্তান রাব্বি ইসলাম হাসিব ঘরে নেই। তিনি স্বামীসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও সন্তানের কোনো সন্ধান না পেয়ে ওই দিনই তিনি লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

আরও পড়ুন

জিডি হওয়ার পরপরই শিশুটিকে উদ্ধারে তৎপরতা শুরু করে লালবাগ থানা পুলিশের একটি টিম। ঘটনাস্থল ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য-প্রযুক্তি এবং স্থানীয় সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজের উৎস ও অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় পুলিশ।

পরে বুধবার তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে শিশু রাব্বি ইসলাম হাসিবকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত শিশু বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক রয়েছে। তাকে তার পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি এ ঘটনার প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩
রাজধানীর মিরপুরে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মিরপুরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬৩
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৩৬টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত, দগ্ধ ২
রাজধানীর হাজারীবাগের বটতলা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পারভিন বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
রাজধানীতে সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত, দগ্ধ ২
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর সূত্রাপুরে এলাকার কবি নজরুল সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণে ঘটনা ঘটে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীর ইসলাম (৪৫) নামের এক কর্মচারী আহত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালি হিসেবে কাজ করেন। রোববার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। আহত জাহাঙ্গীর ইসলাম বরিশাল জেলার আব্দুল আজিজ আকন্দের ছেলে। তিনি পুরান ঢাকার লালবাগ সমাজকল্যাণ গলির ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। জানা গেছে, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কয়েকজন দুষ্কৃতকারী কলেজের সামনে ককটেল ছুড়ে মারে। এতে জাহাঙ্গীর ইসলাম আহত হন। জাহাঙ্গীর ইসলামকে হাসপাতালে নেওয়া আলমগীর হোসেন জানান, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সূত্রাপুর থানা এলাকার কবি নজরুল সরকারি কলেজের গেটের সামনে দারোয়ানের সঙ্গে কথা বলছিলেন জাহাঙ্গীর। এ সময় কয়েকজন দুষ্কৃতকারী ককটেল ছুড়ে মারলে সেটি বিস্ফোরিত হয়ে জাহাঙ্গীর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তিনি চোখে ও মাথায় আঘাত পেয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, জাহাঙ্গীর মাথায় ও চোখে আঘাত পেয়েছেন, তাকে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার পরিদর্শক (অপারেশন্স) সুমন চন্দ্র নাথ বলেন, ককটেল বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। আরটিভি/টিআর
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ
মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ
ঢাকার মালিবাগে আবুজর গিফারী কলেজসংলগ্ন সরকারি অফিসার্স কোয়ার্টারের ভেতরে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।  রোববার (২২ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। যদিও এতে কেউ আহত হননি। এ বিষয়ে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে পাশের সরকারি অফিসার্স কোয়ার্টার থেকে কলেজ মাঠে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে সেগুলো কলেজ মাঠের এক পাশে বিস্ফোরিত হয়। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে স্কচটেপের ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। ‎ ‎তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। ঘটনাস্থলে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় জড়িতদের শনাক্ত করা যায়নি। আরটিভি/টিআর
মালিবাগ সরকারি অফিসার্স কোয়ার্টারে জোড়া ককটেল বিস্ফোরণ
আরও পড়ুন
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার
গোপালগঞ্জ-চুয়াডাঙ্গায় নতুন অতিরিক্ত পুলিশ সুপার
পুলিশে নতুন ১৪ হাজার পদে নিয়োগের অনুমোদন দিলো সরকার
সংকটের বৃত্তে বাংলাদেশ পুলিশ: কেন আধুনিক বিশ্ব থেকে পিছিয়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী