ঈদের দিন মেট্রোরেল চলবে কিনা, জানাল কর্তৃপক্ষ 

আরটিভি নিউজ  

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ , ০৭:৪৩ পিএম


ঈদের দিন মেট্রোরেল চলবে কিনা, জানাল কর্তৃপক্ষ 
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটির সময়ে মেট্রোরেল চলাচলের বিশেষ সময়সূচি ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ছুটির দিনগুলোয় উত্তরা উত্তর থেকে মতিঝিল এবং মতিঝিল থেকে উত্তরা উত্তর রুটে নির্ধারিত নতুন সূচি অনুযায়ী ট্রেন চলাচল করলেও ঈদের দিন মেট্রোরেল পুরোপুরি বন্ধ থাকবে। 

বৃহস্পতিবার (২১ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমটিসিএল এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

ডিএমটিসিএলের প্রকাশিত সূচি অনুযায়ী, ঈদের দিন ছাড়া অন্যান্য ছুটির দিনগুলোয় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন সকাল সাড়ে ৬টায় ছেড়ে যাবে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়। অপরদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন সকাল ৭টা ১৫ মিনিটে এবং শেষ ট্রেন রাত ১০টা ১০ মিনিটে চলাচল করবে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছুটির দিনগুলোয় যাত্রীর চাপ বিবেচনা করে সময়ভেদে ২০ মিনিট, ১৫ মিনিট ও সাড়ে ১২ মিনিট বিরতিতে ট্রেন চলাচল করবে। বিশেষ করে সকাল ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত পর্যায়ক্রমে ১৫ মিনিট পরপর ট্রেন পরিচালনা করা হবে। এই ছুটির সময়ে প্রতিদিন আনুমানিক ১৪০টি ট্রেনসেট দিয়ে যাত্রী পরিবহন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

টিকিট বিক্রির বিষয়ে বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, স্টেশনগুলোয় সকাল6টা ৪০ মিনিট থেকে রাত ৯টা ৫ মিনিট পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট ক্রয় করা যাবে। একই সময়ে এমআরটি পাস ও র‍্যাপিড পাসে টপআপ সুবিধা চালু থাকবে। মতিঝিল স্টেশনের শেষ ট্রেন ছাড়ার ১৫ মিনিট আগে পর্যন্ত সিঙ্গেল জার্নি টিকিট কেনা যাবে।

এ ছাড়া রাত ৯টা ২০ মিনিটের পর সব স্টেশনের টিকিট বিক্রয় অফিস ও টিকিট ভেন্ডিং মেশিন বন্ধ হয়ে যাবে। তবে যেসব যাত্রীর কাছে আগে থেকেই এমআরটি বা র‍্যাপিড পাস রয়েছে, তারা নির্ধারিত সময়সূচি অনুযায়ী পাস ব্যবহার করে প্ল্যাটফর্মে প্রবেশ ও যাত্রা করতে পারবেন। 

আরটিভি/এআর 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission