ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

ঢাকায় পশুর হাটে নিরাপত্তার জন্য যেসব ব্যবস্থা নিচ্ছে ডিএমপি

বাসস

প্রকাশ : ২২ মে ২০২৬, ১২:৪৮ পিএম
ছবি: সংগৃহীত

আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর পশুর হাটগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন, সিসিটিভি ক্যামেরা স্থাপন, পুলিশ ক্যাম্প, ওয়াচ টাওয়ার এবং জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপনসহ সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এসব পদক্ষেপের অংশ হিসেবে হাটের আশপাশে ক্রেতা, বিক্রেতা, দর্শনার্থী এবং পশুবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ট্রাফিক পুলিশও মোতায়েন করা হবে।

ডিএমপির মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরউদ্দিন আজ বাসস’কে এসব নিরাপত্তা পদক্ষেপের কথা জানান। তিনি বলেন, রাজধানীর সব পশুর হাটে এবং আশপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক ইউনিফর্মধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

এছাড়া, গাড়ি ও মোটরসাইকেলসজ্জিত টহল দল সার্বক্ষণিক নজরদারি চালাবে, যাতে গরু ব্যবসায়ী ও ক্রেতারা নিরাপদে হাটে যাতায়াত করতে পারেন।

তিনি বলেন, ‘নিরাপত্তা জোরদারে সব পশুর হাটকে সিসিটিভি নজরদারির আওতায় আনা হবে। পাশাপাশি পুলিশ ক্যাম্প ও ওয়াচ টাওয়ার স্থাপন করা হবে।’

নাসিরউদ্দিন বলেন, রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান, বিশেষ করে প্রবেশ ও বাহিরমুখী প্রধান সড়কগুলোতে পুলিশ চেকপোস্ট আরও জোরদার করা হবে।

আরও পড়ুন

তিনি আরও বলেন, এসব চেকপোস্ট ২৪ ঘণ্টা চালু থাকবে এবং মোবাইল টহল দল নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সার্বক্ষণিক নজরদারি চালাবে।

ডিএমপির এই মুখপাত্র বলেন, ঈদুল আজহার সময় কেনাবেচায় প্রায়ই জাল নোটের ব্যবহার বেড়ে যাওয়ায় গরুর হাটগুলোতে পর্যাপ্ত সংখ্যক জাল নোট শনাক্তকরণ মেশিনও বসানো হবে।

তিনি বলেন, ‘ডিএমপির পক্ষ থেকে আমরা ১৫০টি জাল নোট শনাক্তকরণ মেশিন সরবরাহ করব।’ তিনি আরও জানান, সিটি করপোরেশন, ইজারাদার ও ব্যাংকগুলোকে অতিরিক্ত মেশিনের ব্যবস্থা করার জন্যও অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, জাল নোট চক্রের বিরুদ্ধে গত ১ মে থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে জাল নোট ও জাল নোট তৈরির সরঞ্জামসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, ব্যবসায়ী ও সাধারণ মানুষ যাতে নিরাপদে বড় অঙ্কের অর্থ পরিবহন করতে পারেন, সেজন্য আগের বছরের মতো এবারও অর্থ পরিবহনে পুলিশি সহায়তা বা ‘মানি এসকর্ট’ সেবা দেওয়ার পরিকল্পনা করেছে ডিএমপি।

নাসিরউদ্দিন বলেন, ঈদুল আজহাকে কেন্দ্র করে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কায় পুলিশ সদস্যদের উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

তিনি জানান, গত ১ মে থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে এখন পর্যন্ত ছিনতাইকারী, মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজসহ ১ হাজার ৯০০-এর বেশি অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের মধ্যে প্রায় ২০০ জন তালিকাভুক্ত চাঁদাবাজ এবং আরও ৪০০ জন তালিকাবহির্ভূত চাঁদাবাজ বলে তিনি জানান।

ডিএমপির মুখপাত্র বলেন, ঈদের পুরো সময়জুড়ে চাঁদাবাজ ও ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, ঈদকে সামনে রেখে জননিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর প্রধান শপিং মল ও বাণিজ্যিক কেন্দ্রে নারী পুলিশ সদস্যসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।

এছাড়া, ঈদ উদ্‌যাপনে অনেক নগরবাসী গ্রামের বাড়িতে চলে যাওয়ায় আবাসিক এলাকাগুলোতে ছিনতাই ও চুরি-ডাকাতি প্রতিরোধে পুলিশ টহল দল ও নিয়মিত বাহিনী সতর্ক অবস্থানে থাকবে।

এ বছর ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে মোট ২৭টি পশুর হাট বসবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতায় ১১টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতায় ১৬টি হাট থাকবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পানি উন্নয়ন বোর্ড ওই এলাকা অধিগ্রহণ করায় স্থায়ী সারুলিয়া পশুর হাট এ বছর বন্ধ থাকবে। অস্থায়ী গরুর হাটগুলোতে ঈদের দিনসহ মোট পাঁচদিন কেনাবেচা চলবে।

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, অস্থায়ী পশুর হাটগুলোতে যানজট নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য, পানি সরবরাহ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাজধানীতে হঠাৎ ২ হাতবোমা বিস্ফোরণ
রাজধানীর আদাবর থানার পাশে দুই হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফজলুল হক বলেন, আদাবর থানার পাশে সেইলরের শোরুমের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি। আরটিভি/এসআর  
রাজধানীতে হঠাৎ ২ হাতবোমা বিস্ফোরণ
রাজধানীতে বাসে আগুন
রাজধানীর প্রগতি সরণীর কোকাকোলা ক্রসিং এলাকায় বৈশাখী পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। বাসটি সাভার-নতুন বাজার রুটে চলাচল করতো।  জানা যায়, নতুন বাজারে যাত্রী নামানোর কিছু সময় পর দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেননি পরিবহন কোম্পানির কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসটি সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বাসটির চালক ও হেলপারকে থানায় নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, শুক্রবার বিকেল ৫টা ৪৮ মিনিটে বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সন্ধ্যা ৫টা ৫৭ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আরটিভি/এসআর  
রাজধানীতে বাসে আগুন
তাহসিফ হত্যাকাণ্ড / রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দিশা, পাঠানো হলো কারাগারে
রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরীর (২৭) লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি জেরিকা তাসনিম দিশাকে (১৯) দুই দফায় মোট সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার (৬ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হয়। এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম জুনাইদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আদালতে দাখিল করা প্রতিবেদনে মামলার তদন্ত কর্মকর্তা ও টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ফিরোজ উদ্দিন এ তথ্য উল্লেখ করেন। আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে দিশা জানিয়েছেন, ঘটনার আগে ২৭ অক্টোবর রাতে তাহসিফের সঙ্গে উত্তরার ‘নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে’ যান তিনি। এর আগে সন্ধ্যায়ও তারা অনেকক্ষণ একসঙ্গে ঘোরাঘুরি করেন। পরে নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান। বিভিন্ন জায়গায় তাহসিফের সঙ্গে বাইকে ঘোরাঘুরি করেন তিনি। এ ছাড়া দিশা মামলার ঘটনা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা তদন্তের স্বার্থে গোপন রেখে যাচাই-বাছাই করা হচ্ছে। আরেক সন্দেহভাজন আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের বক্তব্যের সঙ্গে দিশার বক্তব্য মিলিয়ে দেখা হয়েছে। এ ছাড়া তাহসিফের মোবাইল ফোনের কললিস্ট পর্যালোচনায় দিশার সঙ্গে একাধিকবার কথা বলার প্রমাণ পাওয়া গেছে।  প্রাথমিক তদন্তে মামলার ঘটনার সঙ্গে দিশার জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তার বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। আবেদনে আরও বলা হয়, দিশা জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে মামলার তদন্তে ব্যাঘাত ঘটাতে পারেন। মামলার সুষ্ঠু তদন্ত ও মূল রহস্য উদ্ঘাটনের স্বার্থে ঘটনার সঙ্গে জড়িত আসামিকে আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে। এদিন শুনানিতে দিশার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তাই বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে ১ নভেম্বর তার চার দিন এবং ৪ নভেম্বর দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ মামলায় ৩০ নভেম্বর তাহসিফ সাউরীর বন্ধু শাহরিয়ার রেজা দীপকে (২৩) জিজ্ঞাসাবাদের জন্য চার দিন এবং ৩ নভেম্বর ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয় আরটিভি/এসআর  
রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন দিশা, পাঠানো হলো কারাগারে
মহাখালীর কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের মহড়া
সংসদীয় আসন ঢাকা-১৭-এর আওতাধীন মহাখালীর কড়াইল বস্তিতে অগ্নিনিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৮টায় কড়াইল বস্তির এরশাদ মাঠে এ প্রশিক্ষণ ও মহড়া শুরু হয়। অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা, জরুরি উদ্ধার কার্যক্রম এবং দুর্ঘটনায় আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা প্রদানের বিষয়ে সচেতনতা ও জনসাধারণের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ মহড়ার আয়োজন করা হয়। স্থানীয় স্বেচ্ছাসেবক ও বস্তিবাসীদের সক্রিয় অংশগ্রহণে আয়োজিত এ মহড়ায় অগ্নিনির্বাপণের ব্যবহারিক কৌশল প্রদর্শনের পাশাপাশি তাঁদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। মহড়ায় প্রথমে স্বাভাবিক জীবনযাত্রার চিত্র প্রদর্শনের পর আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের একটি কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হয়। জরুরি সংবাদ পাওয়ার পরপরই তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের অগ্নিনির্বাপণ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করে। একই সঙ্গে অগ্নিকাণ্ডে আহত ও বিপদগ্রস্ত ব্যক্তিদের উদ্ধার এবং তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত ব্যক্তিদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানোর কার্যক্রমও প্রদর্শন করা হয়। অগ্নিনির্বাপণ কার্যক্রমের সমন্বয় ও পরিচালনার জন্য ঘটনাস্থলে একটি কমান্ড পোস্ট স্থাপন করা হয়। পরিস্থিতি মূল্যায়ন, উদ্ধার কার্যক্রম পরিচালনা, অগ্নিনির্বাপণ কৌশল প্রয়োগ এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ জরুরি সাড়াদান কার্যক্রমের চিত্র তুলে ধরা হয়। মহড়ার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল স্থানীয় বাসিন্দাদের সরাসরি প্রশিক্ষণে সম্পৃক্ত করা। এ সময় বস্তিবাসীদের অগ্নিনির্বাপণ যন্ত্রের সঠিক ব্যবহার, আগুন লাগলে প্রাথমিক করণীয় এবং এলপিজি গ্যাসের সিলিন্ডারে আগুন লাগলে তা নিরাপদে নিয়ন্ত্রণের ব্যবহারিক কৌশল শেখানো হয়। স্থানীয় স্বেচ্ছাসেবকদের জরুরি পরিস্থিতিতে দায়িত্ব পালন, দ্রুত সাড়া দেওয়া এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের সহযোগিতা করার বিষয়ে ধারণা দেওয়া হয়। পাশাপাশি বৈদ্যুতিক শর্টসার্কিট, গ্যাস সিলিন্ডারের অসতর্ক ব্যবহার ও রান্নার চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতামূলক পরামর্শ দেওয়া হয়। মহড়া শেষে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা বস্তির বিভিন্ন এলাকা ও স্থাপনা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অগ্নিনিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক গণসংযোগ পরিচালনা করেন। এ সময় আগুনসহ যেকোনো দুর্ঘটনায় দ্রুত ফায়ার সার্ভিসের সহায়তা পেতে হটলাইন নম্বর ১০২-এ যোগাযোগের বিষয়ে প্রচার চালানো হয়। পাশাপাশি বস্তির বিভিন্ন স্থাপনায় ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২-সংবলিত স্টিকার লাগানো হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিতরণ করা হয়, যাতে জরুরি প্রয়োজনে তাঁরা সহজেই নম্বরটি শনাক্ত করতে ও ব্যবহার করতে পারেন। মহড়ায় নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মো. ছালেহ উদ্দিন, বিএফএম (বার)। এ সময় উপস্থিত ছিলেন ঢাকার সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান, জোন কমান্ডার জনাব মো. তানহারুল ইসলাম, জনাব ফয়সলুর রহমান ও জনাব মো. আব্দুল মান্নানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীরা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, শীত ও শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি বিবেচনায় কড়াইল বস্তিতে পরিচালিত এ মহড়া স্থানীয় বাসিন্দাদের মধ্যে অগ্নিনিরাপত্তাবিষয়ক সচেতনতা বাড়াতে সহায়ক হবে। জনসাধারণকে দুর্যোগ মোকাবিলায় সক্ষম করে তোলার মাধ্যমে নিরাপদ ও দুর্যোগসহনশীল নগর গড়ে তোলার ক্ষেত্রে ফায়ার সার্ভিসের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আরটিভি/টিআর
মহাখালীর কড়াইল বস্তিতে ফায়ার সার্ভিসের মহড়া
পিএসসির ছাদে বসছে সৌর প্যানেল
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের ছাদে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করা হচ্ছে। সৌরবিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে ভবনের বিদ্যুৎ চাহিদার একটি অংশ পূরণের পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বাড়ানোই এ উদ্যোগের লক্ষ্য।
পিএসসির ছাদে বসছে সৌর প্যানেল
আরও পড়ুন
ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০৮৮ মামলা
পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫৭৭, শীর্ষে মিরপুর
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজারের বেশি মামলা
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৪৭ জন ধরা