ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

চিপস তৈরির কারখানা থেকে দুজনের দগ্ধ মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মে ২০২৬, ০২:৪৯ পিএম
বাড্ডা থানা। ছবি: সংগৃহীত

ঢাকার বাড্ডায় চিপস তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুনে দগ্ধ হয়ে মোস্তফা (২১) ও মাহমুদুল হাসান (২৩) নামে দুই কর্মচারী মৃত্যু হয়েছেন।

সোমবার (২৫ মে) ভোর সোয়া ৪টার দিকে পুর্ব বাড্ডা কবরস্থান রোডের মারিয়া আব্দুল্লাহ ফুট চিপ তৈরির কারখানা থেকে দুজনের দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। রাত ২টার দিকে আগুনের ঘটনা ঘটে।

মাহমুদুল ও মোস্তফার গ্রামের বাড়ি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায়। মাহমুদুলের বাবার নাম ইসলাম উদ্দিন। এবং মোস্তফার বাবার নাম মজনু মিয়া।

বাড্ডা থানার পরিদর্শক (অপারেশন) মো. আজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ২টার দিকে বাড্ডা কবরস্থান রোডের একটি চিপসের কারখানায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিভিয়ে ফেলে। পরে ভেতর থেকে দুই কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ওই কারখানার কর্মচারী মো. রাকিবুল ইসলাম জানান, পুর্ব বাড্ডা কবরস্থান রোডে মালিক আমিরুল ইসলামের মারিয়া আব্দুল্রাহ ফুড নামে চিপস তৈরির কারখানায় কাজ করেন তারা। কারখানাটি টিনসেড দুইতলা। রাতে তারা ১০ জন কর্মচারী কারখানার ভেতরে ছিলেন।

তিনি আরও বলেন, রোববার (২৪ মে) রাত ১০টায় তারা খাবার খেয়ে কারখানার দুইতলায় ঘুমিয়ে পরেন। রাত ২টার দিকে গরম হাওয়া ও ধোঁয়ায় তাদের ঘুম ভেঙে যায়। এরপর নিচ থেকে চিৎকারের আওয়াজে ঘুম ভেঙে যায়। কারখানার সবাই বাইরে বের হলেও মোস্তফা ও মাহমুদুল বের হতে পারেননি। আগুন নেভানোর পর দুইতলা থেকে তাদের মরদেহ পাওয়া যায়। জানতে পেরেছি, কারখানার নিচতলায় শটসার্কিট থেকে আগুন লাগে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
ঢাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বুধবার (৪ নভেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার আংশিক ভিডিও প্রকাশ করে পুলিশ সদস্যকে হেয়প্রতিপন্ন করার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর আহসান হাবীব জুয়েলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন পুলিশ সার্জেন্ট মো. মহিউদ্দিন।
সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ কনটেন্ট ক্রিয়েটর জুয়েলের বিরুদ্ধে জিডি
তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক ধরা
রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার মোড় এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (এসআরইউ)।
তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক ধরা
কড়াইল বস্তিতে অভিযান, গ্রেপ্তার ২
রাজধানীর বনানী থানার কড়াইল বস্তি এলাকায় অভিযান চালিয়ে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ পুড়িয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ৪৩ হাজার ২০০ টাকাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
কড়াইল বস্তিতে অভিযান, গ্রেপ্তার ২
আরও পড়ুন
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
ঢাকা-আরিচা মহাসড়ক দখল করার আগেই পোশাক শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ
ঢাকায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির মন্ত্রী লিউ হাইশিং