ঢাকা শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকার পশুর হাটে বৃষ্টির বাগড়া

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৪:০৩ পিএম
রাজধানীর পশুর হাট। ছবি: সংগৃহীত

কোরবানির ঈদ বাকি আর মাত্র দুই দিন। বেচাকেনা তুঙ্গে থাকার কথা থাকলেও, বাগড়া দিয়েছে বৃষ্টি। এতে ক্রেতার সমাগম কমে যাওয়ায় বিপাকে পড়েছেন ঢাকার বিভিন্ন হাটে গরু নিয়ে আসা বেপারি ও খামারিরা।

সোমবার (২৫ মে) সকালে কিছুটা ক্রেতা সমাগম থাকলেও বেলা ১১টার পর শুরু হওয়া বৃষ্টিতে পরিস্থিতি পাল্টে যায়। হঠাৎ বৃষ্টির কারণে হাটে আসা অনেক ক্রেতা আশ্রয় নিতে বাধ্য হন, নতুন ক্রেতাদের উপস্থিতিও কমে যায়। এতে দুপুর পর্যন্ত কার্যত থমকে যায় পশু বেচাকেনা।

হাট ঘুরে দেখা যায়, বেশিরভাগ ক্রেতার আগ্রহ ছোট ও মাঝারি আকারের গরুর দিকে। বড় গরুর তুলনায় তুলনামূলকভাবে কম দামের পশুই বেশি খুঁজছেন তারা। তবে দাম নিয়ে ক্রেতাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত রয়েছে। কেউ কেউ বলছেন দাম এখনো কিছুটা বেশি, আবার অনেকে মনে করছেন পশুর মান অনুযায়ী দাম স্বাভাবিকই রয়েছে। সব মিলিয়ে ক্রেতাদের মধ্যে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

অন্যদিকে, বৈরী আবহাওয়ার কারণে সাময়িকভাবে বিক্রি কমে গেলেও আশাবাদী অবস্থানে রয়েছেন বেপারি ও খামারিরা। তাদের প্রত্যাশা, আবহাওয়া স্বাভাবিক হলে শেষ দুই দিনে হাটে ক্রেতার চাপ বাড়বে এবং বেচাকেনাও জমে উঠবে। বিশেষ করে মাঝারি আকারের গরুর চাহিদা এবারও বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এখনও রাজধানীর পশুর হাটগুলোতে বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে গরু আসছে। ইজারাদাররা বলছেন, শেষ দুই দিনে বৃষ্টির প্রভাব কেটে গেলে বেচাকেনা আরও গতিশীল হবে এবং হাটে প্রাণ ফিরবে বলে তারা আশাবাদী।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার ওয়ারী ও হাতিরপুলে ককটেল বিস্ফোরণ
রাজধানীর ওয়ারী ও হাতিরপুল এলাকায় পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
ঢাকার ওয়ারী ও হাতিরপুলে ককটেল বিস্ফোরণ
মার্শাল আর্টে বাড়ে শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস: সেতুমন্ত্রী
মার্শাল আর্ট শুধু খেলা নয়, বরং শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও আত্মবিশ্বাস তৈরিরও একটি মাধ্যম বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 
মার্শাল আর্টে বাড়ে শারীরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস: সেতুমন্ত্রী
নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি: ডা. জুবাইদা
কৃষির প্রতি নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করা জরুরি বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
নতুন প্রজন্মকে কৃষির প্রতি অনুপ্রাণিত করা জরুরি: ডা. জুবাইদা
ঢাকায় গভীর রাতে আবাসিক হোটেলের ভেতর ম্যানেজারকে কুপিয়ে হত্যা
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে ওয়ারীর ওসমানী ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে এ হামলার ঘটনা ঘটে।
ঢাকায় গভীর রাতে আবাসিক হোটেলের ভেতর ম্যানেজারকে কুপিয়ে হত্যা
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ জন নেতাকর্মীসহ মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় অস্ত্র, মাদক ও বিভিন্ন আলামতসহ তাদের গ্রেপ্তার করা হয়। 
ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৫৪
আরও পড়ুন
২০২৭ সালের সরকারি ছুটির তালিকা, ঈদে মিলবে লম্বা ছুটি
হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে
চুল-দাড়ির আড়ালে পালিয়ে থাকার ইতিহাস: সাদ্দাম থেকে সাঈদ খোকন
৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন